চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী পদে থাইল্যান্ডের রাজকন্যার প্রার্থিতা বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-প্রধানমন্ত্রী-রাজার বোন-প্রার্থিতা

আগামী মার্চে অনুষ্ঠিতব্য থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়তে পারবেন না দেশটির রাজা ভাজিরালংকর্নের বোন রাজকন্যা উবলরতনা।

সোমবার থাইল্যান্ডের নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে বলেছে, রাজতন্ত্র অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে থাকবে। তাই রাজপরিবারের কেউ এ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

গত শুক্রবার আচমকাই ৬৭ বছর বয়সী প্রিন্সেস উবলরতনা মাহিডোল ঘোষণা দেন, আগামী প্রধানমন্ত্রী নির্বাচনে ‘থাই রক্ষা চার্ট পার্টি’র (থাই সেভ দ্য নেশন – টিএসএন) প্রার্থী হয়ে লড়বেন তিনি। দলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার দলের সঙ্গে জোটবদ্ধ।

শিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

৮৬ বছর আগে থাইল্যান্ডে নিরঙ্কুশ সাম্রাজ্যবাদের সমাপ্তির পর থেকে এ পর্যন্ত রাজপরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্যের জাতীয় নির্বাচনে প্রার্থিতার ঘটনা ছিল এই প্রথম।

তাই প্রিন্সেস উবলরতনার সক্রিয় রাজনীতিতে আসার বিষয়টিকে ‘অনুচিত’ মন্তব্য করে নজিরবিহীন এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিলেন রাজা নিজেই। শুক্রবার রাজপ্রাসাদ থেকে ইস্যু করা এক বিবৃতিতে তিনি বলেছিলেন, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের সংস্কৃতির পরিপন্থি।

Reneta

অবশ্য থাইল্যান্ডের আইন অনুসারে, নির্বাচনে মনোনীত প্রার্থী হিসেবে যদি একবার কারও নাম জমা হয়ে যায়, তা আর ফিরিয়ে নেয়া সম্ভব নয়। তবে সবকিছুর ওপরে প্রার্থীদের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই।

থাইল্যান্ডে প্রচলিত প্রথা এবং রাজা ভাজিরালংকর্নের আপত্তির পর বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ২৪ মার্চ ভোট হওয়ার আগেই নির্বাচন থেকে উবলরতনাকে বহিস্কার করতে পারে নির্বাচন কমিশন। সেটিই সত্যি হলো।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণে রয়েছে থাইল্যান্ডের এই আসন্ন জাতীয় নির্বাচন। কেননা মনে করা হচ্ছে, ২০১৪ সালে আরেক দফা সামরিক অভ্যুত্থানের ফল হিসেবে ৫ বছরের সামরিক শাসনের পর এটি থাইল্যান্ডের গণতন্ত্রে ফেরত আসার প্রথম সুযোগ।

Jui  Banner Campaign
ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-জাতীয় নির্বাচনথাইল্যান্ড-রাজার বোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT