কানাডা সফর এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা থাকলেও তিনি ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রীর ফেরা পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ‘গণসংবর্ধনার’ তারিখও পিছিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভার আগে কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলনে অংশ নিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি। ১২ দিনের সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিলো তাঁর। আজ তিনি ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসভবন ওয়াশিংটন পৌছেঁছেন। প্রধানমন্ত্রী এবার তার জন্মদিন ২৭ সেপ্টেম্বর ছেলের সঙ্গে পালন করবেন বলে জানা গেছে।








