চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতীয় গণমাধ্যমে তিস্তা ইস্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ০৪, মে ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২৫ মে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে দুই প্রধানমন্ত্রীর দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে: এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্তে মিলিত হওয়ার সম্ভবনার কথা জানিয়েছে পত্রিকাটি।

তারা জানাচ্ছে: মমতার সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে এরই মধ্যে ভারতের রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কারণ, তিস্তা পানিবন্টন চুক্তি আটকে আছে মমতার অমতের কারণে। ‘তিস্তা’ বাংলাদেশের জন্য স্পর্শকাতর ইস্যু বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতের এই প্রভাবশালী সংবাদমাধ্যম।

ইতোমধ্যে শান্তিনিকেতন পরিদর্শনে গিয়ে ‘বাংলাদেশ ভবন’র নির্মাণ কাজের অগ্রগতি দেখে এসেছেন  সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সেসময় তিনি চলতি মে মাসের মধ্যেই ভবনটির নির্মাণ কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগ্রহ এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির ব্যাপারে শেখ হাসিনার চাওয়া জানিয়ে আসেন।

বাংলাদেশ ভবনে থাকছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য হলরুম, পাঠাগার।  দেশটির এমন পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

২৫ মে সকালে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Reneta

ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত সফরের কার্যসূচি জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর ভারত সফরলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে জ্বালানি তেল নিতে ‘ফুয়েল পাস’, যেভাবে করবেন আবেদন

এপ্রিল ৯, ২০২৬

পাটজাত পণ্যের উৎপাদন-রপ্তানি বৃদ্ধিতে রয়েছে পরিকল্পনা: পাটমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT