আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে সংলাপ ফলপ্রসু হয়েছে বলে জানালেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টির দলীয় অফিস বনানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান৷
তিনি জানান, সম্মিলিত জাতীয় জোট তিনশো আসনে নির্বাচনে অংশগ্রহন করতে প্রস্তুত রয়েছে। তবে সবকিছু সময়ই বলে দেবে। এসময় তিনি আরও জানান, সংলাপে জাতীয় পার্টি কিছু প্রস্তাব দিয়েছে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রস্তাবগুলো নিয়ে কাজ করবেন।








