চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়: স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।

ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় স্পিকার মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগো উন্মোচন করেন। বাংলাদেশের আন্দোলন সংগ্রাম ও স্বাধীনতা অর্জন ইতিহাসের প্রেক্ষাপটে লোগোটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতকৃত মহান বিজয় দিবস লোগো’র মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে দেশাত্মবোধ জাগ্রত হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগো’র পটভূমি বর্ণনা করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

Reneta

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর সহযাত্রী হতে পেরে তিনি গর্বিত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক অস্ত্র-শস্ত্র ও যন্ত্রপাতি সংযোজন করে সশস্ত্রবাহিনীকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। বর্তমানে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দূর্দান্ত কাজ করার মধ্যে দিয়ে জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

পরে ৯ পদাতিক ডিভিশনের জিওসি লোগো সম্বলিত ক্রেস্ট স্পিকারের হাতে তুলে দেন। অনুষ্ঠানে তিনবাহিনীর প্রধান এবং সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: স্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

চ্যানেল আইয়ে ভিন্নধারার অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারেক রহমানের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT