চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার পেলেন ৫০০ শিল্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ০৫, জুন ২০২১
বিনোদন
A A

ঈদুল ফিতরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার পেলেন চলচ্চিত্রের ৫০০ শিল্পী। শনিবার (৫ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপহারগুলো শিল্পীদের মধ্যে বিতরণ করা হয়।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারগুলো তালিকাভুক্ত শিল্পীদের হাতে তুলে দেয়া হয়।

এসময় জায়েদ খান ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ও চিত্রনায়ক রুবেল।

গেল ঈদের উপহার এখন বিতরণ হচ্ছে কেন? এমন প্রশ্নে জায়েদ খান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০০ জন শিল্পীর জন্য ঈদ উপহার আমরা ঈদের আগেই পেয়েছিলাম। কিন্তু সেসময় নগদ অর্থসহ খাদ্যসামগ্রী সমিতির পক্ষ থেকে শিল্পীদের দেওয়া হয়েছিল। শিল্পীদের একসঙ্গে এতো সামগ্রী বহন করাও ছিলো ঝামেলার। এ কারণে প্রধানমন্ত্রীর উপহারগুলো একই শিল্পীদের এখন দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জায়েদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই চলচ্চিত্র ও শিল্পীবান্ধব। অতীতে আমরা দেখেছি, যেকোনো অসহায় শিল্পীর পাশে তিনি দাঁড়িয়েছেন। অসংখ্য শিল্পীকে দিয়েছেন আর্থিক অনুদান। যা অব্যাহত আছে। ৫০০ শিল্পীকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার শিল্পী কল্যাণ ফান্ডের কোনো অংশ নয়, এটা প্রধানমন্ত্রীর আলাদা ঈদ উপহার। শিল্পীদের প্রতি তার এ সুনজর আমাদের জন্য আশীর্বাদ। আমাদের সমিতি ও শিল্পীদের পক্ষে তার প্রতি কৃতজ্ঞতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদউপহারচলচ্চিত্র শিল্পী সমিতিচিত্রনায়কজায়েদ খানপ্রধানমন্ত্রীমিশা সওদাগররুবেললিড বিনোদনশেখ হাসিনাসমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT