চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলো সম্পাদককে আগাম জামিন দিলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
প্রথম আলো-মতিউর রহমান-জামিন

ফাইল ছবি

ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ সময়ের পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং তিনি আত্মসমর্পণ করলে তার জামিন বিবেচনা করতে বলা হয়েছে।

এছাড়া এই মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ অন্য ৫ জনের ক্ষেত্রে অভিযোগ আমলে নেয়ার আগ পর্যন্ত গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দেয়া হয়েছে।

আনিসুল হক বাদে এক্ষেত্রে অন্য চারজন হলেন: কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল এবং নির্বাহী শাহ পরাণ তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফোকির। শুনানির সময় প্রথম আলো সম্পাদকসহ জামিনপ্রাপ্ত ৬ জন উপস্থিত ছিলেন।

Reneta

রোববার এই ৬ জনের জামিন আবেদন আদালতে উপস্থাপন করা হলে এদের জামিন আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন হাইকোর্ট। সেই সাথে শুনানির আগ পর্যন্ত এদের গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালত নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় মতিউর রহমান সহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন হলেন: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শুভাশীষ প্রামাণিক, নির্বাহী শাহ পরাণ তুষার, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।

নাইমুল আবরার-প্রথম আলো সম্পাদক-আগাম জামিন
নাইমুল আবরার

গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর কিশোর সাময়িকী ‘কিশোর আলো’ আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর সেদিনই থানায় একটি অপমৃত্যুর মামলার পর ময়নাতদন্ত ছাড়াই আবরারের বাবা মুজিবুর ছেলের লাশ নিয়ে যান। পরে নোয়াখালীর গ্রামের বাড়িতে দাফন করা হয় নাইমুল আবরারকে। এদিকে থানায় অপমৃত্যুর মামলার চার দিন পর ৬ নভেম্বর ঢাকার আদালতে গিয়ে দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে আলাদা মামলা করেন নাইমুল আবরারের বাবা।

এরপর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে নাইমুল আবরারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে নাইমুল আবরারের মৃত্যুর পর থানায় যে অপমৃত্যু মামলাটি হয় তার সঙ্গে আদালতে করা নালিশি মামলাটি একসঙ্গে তদন্ত করে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

এরপর গত ১০ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে আবরারের লাশ উত্তোলন করা হয়। পরদিন রোববার বিকেল ৩টায় তিন সদস্যের মেডিক্যাল বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করে।

সর্বশেষ গত বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা-পুলিশ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের নামে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলামের আদালত ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোর আলোনাইমুল আবরারপ্রথম আলোপ্রথম আলো সম্পাদকমতিউর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT