চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সভাপতি কাঞ্চন, টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ পূর্বাহ্ন ২৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বিনোদন
A A

প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জায়েদ খান।

দীর্ঘ অপেক্ষার পর শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে সম্পাদকীয় পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পীরজাদা জানান, মিশা-জায়েদ পরিষদ থেকে ১১ জন এবং কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী ছিলেন।

১১ জন কার্যনির্বাহী সদস্য বিজয়ী হলেন যারা: অঞ্জনা ২২৫ ভোট, অরুনা বিশ্বাস ১৯২ ভোট, অমিত হাসান ২২৭ ভোট, আলীরাজ ২০৩ ভোট,  কেয়া ২১২ ভোট, চুন্নু ২২০ ভোট, জেসমিন ২০৮ ভোট, ফেরদৌস ২৪০ ভোট, মৌসুমী ২২৫ ভোট, রোজিনা ১৮৫ ভোট, সুচরিতা ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কোষাধক্ষ্য পদে আজাদ খান ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক হিসেবে ইমন ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনূর। সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Reneta

সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

সহ-সভাপতি পদে ডিপজল ২১৯ এবং রুবেল ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

এরআগে একাধিকবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পীরজাদা হারুন জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয় শিল্পী সমিতির ভোট গ্রহণ। যা শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

এবারের নির্বাচনে মোট ৪২৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। তারমধ্যে ১০টি ভোট বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, ঘোষিত ফলাফল নিয়ে কেউ যদি আপিল করতে চান, সেটা শনিবারের মধ্যে করতে হবে। চূড়ান্ত ফলাফল রবিবার প্রকাশ করে শিগগির নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনইলিয়াস কাঞ্চনএফডিসিজায়েদ খানডিপজলনিপুণনিরবফেরদৌসমিশা সওদাগরমৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT