চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যন্ত গ্রামে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ১৪, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে সাধারণ গ্রামবাসীর অর্থসহায়তায় চলছে ৫টি ডে কেয়ার সেন্টার। সেখানে সন্তান রেখে নিশ্চিন্তে কাজ যেতে পারছেন শ্রমজীবী নারীরা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া ও উদাখালী ইউনিয়নের কালিরবাজারে ২০১৪ সালে গড়ে ওঠে ৫ টি দিবাকালীন শিশু প্রতিপালন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার। সাধারণ গ্রামবাসী ও কর্মজীবী নারীদের গড়ে তোলা এই কেন্দ্রে ঠাঁই হয়েছে নদীভাঙন কবলিত এলাকার দরিদ্র পরিবারের অসহায় শিশুদের।

ডে কেয়ারের শিক্ষিকা লতা মনি বলেন, দু’বছর ধরে ডে কেয়ার সেন্টারটি চলছে। এখানে ছ’মাস বয়স থেকেই চার বছরের শিশুরা থাকে ত্রিশ জন বাচ্চা রয়েছে। যেসব নারীরা বাড়িতে বাচ্চা রেখে বাইরে কাজ করতে অসুবিধা হয়, তারা মূলত এখানে বাচ্চা রেখে যায়। সকাল নয়টায় রেখে গেলে বিকেল পাঁচটায় পর্যন্ত রাখা হয় এসব বাচ্চাদের। এখানে ভাষা, ছড়া, শব্দ, বিভিন্ন বিনোদনের মাধ্যমে শেখানো হয় বাচ্চাদের।

এই কেন্দ্রে সন্তান রেখে মাঠে কাজ করেন নারী কৃষি শ্রমিকরা। এই ডে কেয়ার যখন ছিল না তখন তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা।

গাইবান্ধা জেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, এ ধরনের ডে কেয়ার সেন্টার একেবারেই নেই। কিন্তু এসকে এস ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে সেটি খুবই ভালো। তার কারণ হচ্ছে, একজন কর্মজীবী নারী যখন তার বাচ্চার চিন্তা নিয়ে থাকবেন, তখন তার কাজটি সফল হবে না।

কিন্তু একটি জায়গায় যখন বাচ্চাকে তিনি নিরাপদভাবে রেখে কাজে আসবেন তখন কাজটিতে তিনি মনোনিবেশ করতে পারবেন। তিনি আরো বলেন,এ উদ্যোগ অনুসরনীয় হতে পারে অন্য এলাকার জন্যও।

Jui  Banner Campaign
ট্যাগ: গাইবান্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT