চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যেতে সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ন ২৮, জুন ২০২১
অর্থনীতি
A A

প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থাগুলোর সেবার মান আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধিনস্ত দপ্তর/সংস্থাসমূহের সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুত কাজ করার সময় এখন, ডিজিটাল পদ্ধতি কাজ সহজ করে দিয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে কাজ করার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি বিশ্বাস করি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধিনস্ত সব বিভাগ দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সেবার মান আরও বাড়াতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরস্কার দেয়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ দিচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এজন্য সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। আজ যে চুক্তি সাক্ষরিত হলো এর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সফলভাবে কাজ করতে হবে।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করেছে। প্রতিটি অফিসে সেবার মান বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করেছে। এর মাধ্যমে একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Reneta

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উপস্থিতিতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে সাক্ষর করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরের নিবন্ধক শেখ সোয়েবুল আলম, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক সোলায়মান খান ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।

২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন- টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রফতানি) মো. আব্দুর রহিম এবং কম্পিউটার অপারেটর তানজিনা হক। বাণিজ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল পদ্ধতিবাণিজ্যবাণিজ্যমন্ত্রীশুদ্ধাচার পুরস্কারসেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT