চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে করোনাভাইরাস থেকে বিশ্বের মুক্তির প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাস্থ্যবিধির কারণে এবার বিসর্জনের পরিসর ছোট করা হয়। বিজয়া-শোভাযাত্রাও হয়নি।

দোলায় চড়ে মর্ত্যে আসা দেবী দুর্গার বিদায়ের সুর। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনায় শেষ হলো দশমীর আচার-অনুষ্ঠান। কোভিড পরিস্থিতির কারণে ছিল না উৎসবের বড় আকর্ষণ সিঁদুর খেলার আয়োজন। দেবীর চরণে সিঁদুর দিয়ে জগতের কল্যাণ চাইলেন ভক্তরা। মহামারিকে সামলে পূজার আয়োজন করা চ্যালেঞ্জিং ছিলো বলে জানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। করোনা ভাইরাসের কারণে এবার বিজয়া-শোভাযাত্রাসহ জনসমাগম না করায় বিসর্জনে তেমন আয়োজন রাখেননি আয়োজকরা।

সারাদেশে বিজয়া-শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। রাজশাহীতে মহানগরীর কুমারপাড়া পদ্মানদীতে প্রতিমা বির্সজন মধ্যে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। করোনার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর বেধে দেওয়া নিয়মে সন্ধ্যা’র মধ্যেই শেষ করতে হয় প্রতিমা বিসর্জনের কাজ। এর আগে আজ সকালে দেবীর মহাদশমী বিহিতপূজা অনুষ্ঠিত হয়। এর পরপরই বিবাহিত হিন্দু নারীরা দেবীর চরণ থেকে সিঁন্দুর তোলা ও একে অপরকে পড়িয়ে দেয় এবং মঙ্গল কামনা করে। শুরু হয় মিষ্টি মুখ করানো। এর সাথে চলে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়।

সিলেটের পূজা মণ্ডপগুলোতে সকালে সর্বশেষ ভোগ এবং দর্পণে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় দশমী পূজা। এর পর ঘট স্থানান্তরের পর প্রতিমা উন্মুক্ত করা হয় পূর্নাথীদের জন্য। সিঁদুর খেলা আর মিষ্টি দিয়ে বিদায় জানানো হয় মাতৃ প্রতিমাকে। বিকেলে সুরমা নদীর চাঁদনী ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব ।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিমা বিসর্জনবিজয়া দশমীশারদীয় দুর্গোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT