রোহিঙ্গা শরণার্থী সাইদুল ইসলাম মিয়ানমারে একজন পেশাদার গায়ক ছিলেন। গত বছরের আগস্ট মাসে নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে তিনি কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেন। পরিবারকে সহযোগিতা করতে এবং দশ বছর বয়সী প্রতিবন্ধী পুত্র ওমর এর চিকিৎসার খরচ বহন করতে এখনও গান করেন সাইদুল।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর ফেসবুক পেজে সাইদুলের বিষয়ে এ তথ্য জানানো হয়।
ইউএনএইচসিআর’কে তিনি জানান: ‘আমি তাৎক্ষণিক গান বাঁধতে পারি বলে মানুষ তাদের জীবনের গল্পের ভিত্তিতে গান লিখে দেওয়ার জন্য আমাকে নিয়োগ করে। মানুষের প্রয়োজন অনুযায়ী আমার গান তাদের লক্ষ্য পূরণ করে। আমার মনে হয়, আমি গান গাইলে মানুষ তাদের দুঃখ থেকে কিছুটা হলেও মুক্তি পায়।’
‘‘আমি তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারি, মানুষের মনে কিছুটা আনন্দ এনে দেই। আমি একজন মনোচিকিৎসকের মতো। হৃদরোগের ডাক্তারের মতো আমি মানুষের মনের আরোগ্যের জন্য কাজ করি’’, ইউএনএইচসিআর’কে বলছিলেন সাইদুল ইসলাম।
সম্প্রতি সাইদুল ইসলাম আসন্ন বর্ষাকাল সম্পর্কে #রোহিঙ্গা শরণার্থীদের উদ্বেগ নিয়ে একটি গান লিখেছেন।
গানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন:








