চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধীদের মহাসম্মেলন ১৫ মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

প্রতিবন্ধীদের তিন দিনব্যাপী মহাসম্মেলন আগামী ১৫ মে ঢাকায় শুরু হবে। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘প্রতিবন্ধীতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক’ দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি বিশ্বের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ এবং বিশ্ববাসীকে প্রতিবন্ধীকে সহায়তায় ঐক্যবদ্ধ করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন এমনভাবে সফল করতে হবে যেন প্রতিবন্ধীদের বাবা-মা মনে করেন সরকার তাদের জন্য চিন্তা করে।
এর আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট এনজিও-আইএনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মায়া বলেন, প্রতিবন্ধীতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলছে। এ পর্যন্ত ভারত, জাপান, চিলি, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধি রেজিস্ট্রেশন করছেন। তাদের মধ্যে ৪০ শতাংশই প্রতিবন্ধী।
বৈঠকে প্রাথমিকভাবে মন্ত্রী পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে চূড়ান্ত করা হবে।

এর আগে, ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশে প্রথম এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন ত্রাণমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিবন্ধীসম্মেলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT