চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারের পর ‘পুনর্জন্ম’ নিয়ে আলোচনা হতে পারে: ভিকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ২৩, জুলাই ২০২১
বিনোদন
A A

ব্যতিক্রমী সব গল্পের মাধ্যমে দর্শকদের বরাবরই চমকে দেন ভিকি জাহেদ। সে কারণে নির্মাতা হিসেবে তার আলাদা দর্শকশ্রেণী ও গ্রহণযোগ্যতা রয়েছে।

সময়ের চাহিদা সম্পন্ন এ নির্মাতা এবারের ঈদুল আযহার জন্য ছয়টির মতো নাটক ও টেলিছবি তৈরি করছেন। এরমধ্যে ‘দ্বিতীয় সূচনা’ নামে একটি নাটক ও ‘পুনর্জন্ম’ নামে একটি টেলিছবি বানিয়েছেন চ্যানেল আইয়ের জন্য।

দুটি কাজেই জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। ‘পুনর্জন্ম’ টেলিছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন (শনিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে।

এর আগে চ্যানেল আইয়ের জন্য ভিকি বানিয়েছিলেন জন্মদাগ, ভুলজন্ম নামে দুটি নাটক। প্রচার হয়েছিল ভালোবাসা দিবসে এবং ঈদে। কাজ দুটির মাধ্যমে দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলেন নির্মাতা ও শিল্পীরা। এবার ভিকি নির্মাণ করলেন ‘পুনর্জন্ম’।

নির্মাতা পরিষ্কার করে জানালেন, এটি কোনো সিক্যুয়াল নয়। সম্পূর্ণ আলাদা গল্প। নামের শেষে শুধু জন্ম রয়েছে।

থ্রিলার গল্পের একাধিক নাটক বানিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন ভিকি জাহেদ।

Reneta

তিনি জানান, নতুন থ্রিলারধর্মী গল্পে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছে। বলেন, একেবারে নতুন ধরনের গল্প। দর্শকরা যে ধরনের থ্রিলার দেখে অভ্যস্ত তেমনটি নয়। আমার বিশ্বাস, প্রচারের পর এই টেলিফিল্মটি নিয়ে বেশ আলোচনা হতে পারে। আমি নিজেও যত্ন নিয়ে বানিয়েছি। শিল্পীদের সাপোর্ট পেয়েছি অনেক।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইটেলিফিল্মনির্মাতানিশোপুনর্জন্মমেহজাবীনলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT