চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ১০ম বর্ষে পদার্পণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ১০ বছরে পদার্পণ করেছে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন- স্লোগানে ২০০৯ সালে যাত্রা শুরু হয় এ ফাউন্ডেশনের।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে এবার প্রকৃতি সংরক্ষণ পদক দেয়া হচ্ছে প্রকৃতি ও পরিবেশের পরম বন্ধু ড. মিহির কান্তি মজুমদারকে।

২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নিরন্তর কাজ করে চলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চ্যানেল আইয়ে প্রচারিত ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান প্রকৃতি ও জীবন মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে। তুলে ধরেছে নদী-সাগর, পাহাড়, বন, বন্যপ্রাণী সম্পর্কে গবেষণাধর্মী তথ্য এবং এসব সংরক্ষণেরও উপায়।

এর বাইরেও ফাউন্ডেশন প্রকৃতির জন্য বহুমাত্রিক কাজ করছে। প্রকৃতিমেলা, প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান, ত্রৈমাসিক প্রকৃতিবার্তা, বইসহ বিভিন্ন প্রকাশনা এবং সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করে, সবই প্রকৃতি সংরক্ষণের জন্য। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবেও গবেষণা এবং সচেতনতামূলক কাজ করছে।

গত নয় বছরে কাজের স্বীকৃতিও পেয়েছে ফাউন্ডেশন এবং এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। জাতীয় পরিবেশ পদকছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার।

১০ম বর্ষে পদার্পন উপলক্ষে ফাউন্ডেশন প্রকৃতি সংরক্ষণ পদক দিচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদারকে।

Reneta

কর্মজীবনে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সরকারের সচিব পর্যন্ত দায়িত্ব পালনকালে সবসময়ই তিনি পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রেখেছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে তৃণমূল পর্যায়ে প্রতিবেশ নির্ভর জনগণের জীবিকা উন্নয়নের মাধ্যমেও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রকৃতি ও জীবনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

এপ্রিল ২৮, ২০২৬

কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শশা চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক

এপ্রিল ২৮, ২০২৬

তারকা কথনে উজ্জ্বল, লাইভে আলমগীরের চমক

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT