চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশিত হল পুরস্কৃত পাণ্ডুলিপি ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায় গ্রন্থাকারে প্রকাশিত হল ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার-২০১৮’ প্রাপ্ত মোজাফফর হোসেনের ছোটগল্পের পাণ্ডুলিপি ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’। বইটি প্রকাশ করেছে অগ্রদূত প্রকাশনী।

প্রচ্ছদপটে গল্পগ্রন্থটি নিয়ে পুরস্কার কমিটির জুরিবোর্ডের চারজন সদস্য তাদের ভাষ্য ব্যক্ত করেছেন।

লেখক গৌতম চৌধুরীর ভাষ্য: ভয়াবহতা আর সৌন্দর্য, জীবনের এই দুই মেরুকেই বারবার স্পর্শ করে গেছে এই গ্রন্থের গল্প। পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’র রচয়িতা তেমনই একজন সাহিত্যিক, যার জন্য বাংলা ভাষার পাঠক অপেক্ষায় ছিলেন।

কবি কুমার চক্রবর্তীর ভাষ্য: …চরিত্রদের স্থানচ্যুতি ও নিরবলম্বতা, ফলে একে ঘিরে পরিপার্শ্বের বিকল্প বাস্তবতার উন্মোচন, মানব-অস্তিত্বের অনুত্তরণীয়, অপরিত্রাহী ও অমোঘ এক অবস্থাকে ইঙ্গিত করেছে, যা গল্পগুলোকে অবিচ্ছিন্ন মাত্রিকতা দিয়েছে।

কবি মজিদ মাহমুদের ভাষ্য: আমার পড়া সর্বশেষ সেরা গ্রন্থের অন্যতম পরাধীন দেশের স্বাধীন মানুষেরা। এই গ্রন্থের গল্পগুলো পাঠককে এক নতুন জগত নির্মাণে কিংবা তার পরিচিত জগতসমূহকে আলাদা করে ভাবতে সহায়তা করবে।

লেখক রাশেদুজ্জামানের ভাষ্য: রহস্যময়তা সৃষ্টি ও বাস্তবতার বাইরে গিয়ে পরিস্থিতির ওপর গভীর আলো ফেলা এই লেখকের ধরন। পরাধীন দেশের স্বাধীন মানুষগুলো তাই কখনও বাস্তবতা ও সাম্প্রতিক এবং কখনও প্রতীকী প্রবণতা, অধিবাস্তবতা ও রহস্যময়তাকে অতিক্রম করে আমাদের সময়ের শিল্পভাষ্য হয়ে ওঠে। লেখক ভাষা-সচেতন এবং একইসঙ্গে পাঠকের মাথার গল্প পড়তে পড়তে যে ছক গড়ে ওঠে তাকে নস্যাৎ করতে জানেন।

Reneta

গ্রন্থের ভূমিকায় মোজাফফর হোসেন জানিয়েছেন, ‘প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সেই গল্পের আবার কতগুলো সম্ভাব্য গল্প থাকে। আমি লেখক হিসেবে ব্যক্তির মূল গল্প পাশ কাটিয়ে সম্ভাব্য গল্পগুলো লিখতে চেয়েছি।’

অকাল-প্রয়াত কবি আবুল হাসানের নামে পুরস্কারটির উদ্যোক্তা অনলাইন সাহিত্যপত্রিকা ‘পরস্পর’ এবং প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানি’। পুরস্কার কমিটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হলে বাংলাদেশসহ ভারত ও ইউরোপ-আমেরিকা থেকে ৩১২টি পাণ্ডুলিপি জমা পড়ে বলে জানালেন পরস্পর-সম্পাদক সোহেল হাসান গালিব। বাছাইকৃত পাণ্ডুলিপি মূল্যায়নের জন্য গঠিত হয় চার সদস্যবিশিষ্ট ভারত-বাংলাদেশ যৌথ জুরিবোর্ড। তারা চূড়ান্তভাবে নির্বাচিত করেন এই পাণ্ডুলিপি।

‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। ১২৮ পৃষ্ঠার গ্রন্থে স্থান পেয়েছে ১৯টি গল্প। মূল্য ১৯০টাকা। অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে অগ্রদূতের ৫৮৮ নং স্টলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT