চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে মানিয়ে নিতে কষ্ট হয়েছে রামোসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চোট থেকে বাজে ফর্ম হয়ে দর্শকদের দুয়ো— রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে এসে মৌসুমটা যাচ্ছেতাই কাটছে সার্জিও রামোসের। এমনও খবর, আসছে গ্রীষ্মকালীন দলবদলে স্প্যানিশ ডিফেন্ডারকে বিক্রি করে দেবে লিগ ওয়ানের ক্লাবটি। এমন সময় রামোস জানালেন, প্যারিসে শুরুতে সত্যিই ভালো ছিলেন না তিনি।

গত গ্রীষ্মকালীন দলবদলে স্পেন ছেড়ে ফ্রান্সে আসেন ৩৬ বর্ষী রামোস। নতুন ডেরায় সেভাবে নামতেই পারেননি, চোট আর অসুস্থতার সঙ্গে গড়েছেন বসতি। এমনকি প্যারিসে পা রেখে বাচ্চাদের স্কুল থেকে ড্রেসিংরুম হয়ে বাড়ি— সবখানেই ভুগেছেন বিশ্বকাপজয়ী স্প্যানিয়ার্ড।

মৌসুমের শেষে এসে রামোস জানালেন প্যারিসের শুরুর দিনগুলোর সেই কষ্টের কথা। খোলাখুলি আলোচনায় স্প্যানিশ রক্ষণ তারকা বলেছেন, ‘শুরুর দিকে প্যারিসে মানিয়ে নেয়া কষ্টের ছিল। এটি ছিল বহুবছর পর ভিন্ন ক্লাব। মাদ্রিদে ক্লাব, বাড়ি, বাচ্চাদের স্কুল, সবকিছুই ছিল নিয়ন্ত্রণে।’

‘প্যারিসের মতো এমন সুন্দর নগরীতে আসা সহজ ছিল না। এখানে বাসা খোঁজা খুব কঠিন কাজ। দলের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিয়েছিলাম, কেননা এখানে এমন অনেক খেলোয়াড় ছিল যাদের সঙ্গে আগে খেলেছি।’

পিএসজির রক্ষণ তারকা ড্রেসিংরুমেও একাকী বোধ করেছিলেন। সেখানে ত্রাতা হয়েছেন কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস। স্প্যানিশ জায়ান্টদের হয়ে একসঙ্গে খেলা নাভাসকে ‘ভাই’ উল্লেখ করে রামোস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে আমাদের অসাধারণ ও অনন্য একটি সম্পর্ক ছিল। পিএসজিতে তার সঙ্গে দেখা সবকিছু সহজ করে দিয়েছে।’

স্প্যানিয়ার্ডের সঙ্গে প্যারিসের ক্লাবটির আরও একবছরের চুক্তি আছে। গুঞ্জন আছে, পিএসজির পরিকল্পনার অংশ হতে পুরোপুরি ব্যর্থ রামোস। তাই আসছে মৌসুমে তাকে বিক্রি করে দিতে চাইছে লিগ ওয়ান জায়ান্টরা। এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য জানায়নি পিএসজি, মুখ খোলেননি রামোসও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিএসজিপ্যারিসরামোসরিয়াল মাদ্রিদলিগ ওয়ানলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT