চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে আকস্মিক বৈঠকে পুতিন-ওবামা

এ কে মুহীমএ কে মুহীম
১১:৩৮ পূর্বাহ্ন ৩০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৈঠক হয়েছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের এই সম্মেলনে দ্বিপাক্ষিক রাজনৈতিক বিষয় নিয়ে অনির্ধারিত এক বৈঠকে বসেন দুই পরাশক্তির শীর্ষ দুই নেতা। বৈঠকে সিরিয়া, ইসলামিক স্টেট, প্যারিস হামলা নিয়ে আলোচনা করেন পুতিন-ওবামা।

রুশ যুদ্ধবিমান ইস্যুতে তুরস্কের বিরুদ্ধে ক্ষুব্ধ রাশিয়াকে শান্ত হওয়ার আহ্বান জানান ওবামা। তুরস্কের হামলায় রুশ বিমান বিধ্বস্ত এবং পাইলট নিহতের ঘটনায় সমবেদনাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আধ ঘণ্টার এই বৈঠকে দুই নেতার আলোচনায় প্রাধান্য পায় সিরিয়া, প্যারিস হামলা, ইউক্রেন এবং সন্ত্রাসবাদ বিশেষ করে ইসলামিক স্টেট (আইএস) প্রসঙ্গ।

বৈঠকের বিষয়ে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ বিমান ভূপাতিত ও পাইলট নিহতের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এছাড়াও দুই শীর্ষ নেতা সিরিয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সেখানে উভয় দেশের নেতা সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে একমত প্রকাশ করেন। তবে সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাড়ানোর প্রশ্নে আগের অবস্থান থেকে সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট।

Reneta

এই নিয়ে এক মাসে শীর্ষ দুই ক্ষমতাশালীর এটি দ্বিতীয় বৈঠক। এর আগে জি-২০ সম্মেলনে প্রায় আধ ঘণ্টার এক বৈঠকে বসেছিলেন পুতিন-ওবামা।

Jui  Banner Campaign
ট্যাগ: ওবামা-পুতিনপুতিন-ওবামা বৈঠকরাশিয়া বিমানরাশিয়া-আমেরিকাসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT