চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যানডোরা পেপারস: বিশ্বনেতাদের গোপন সম্পদের তথ্য ফাঁস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ০৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উইকিলিকস ও পানামা পেপারস এর দুনিয়া কাঁপানো তথ্য ফাঁসের ঘটনার এর এবার সবচেয়ে বড় আর্থিক দুর্নীতির নথি ফাঁসের ঘটনা ঘটেছে। প্যানডোরা পেপারস নামের এই নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ ৩৫ জন বর্তমান ও সাবেক বিশ্বনেতার এবং ৯০টি দেশের ৩ শতাধিক সরকারি কর্মকর্তার গোপন সম্পদ এবং লেনদেনের তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রায় ১ কোটি ২০ লাখ ফাইলে এসব অবৈধ গোপন লেনদেনের খবর প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন সম্পদ, জর্ডানের বাদশাহ আবদুল্লাহর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সম্পদ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের লন্ডনে অফিস কেনায় দুর্নীতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আত্মীয়দের কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ আর চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা’র গোপন সম্পদের তথ্য।

গণমাধ্যমের ইতিহাসে অন্যতম বড় একটি তথ্য ফাঁসের ঘটনা এই প্যানডোরা পেপারস। বিশ্বের বিভিন্ন স্থানের প্রায় ১৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব তথ্য নেয়া হয়েছে। সারাবিশ্বের প্রায় ৬৫০-এর বেশি গণমাধ্যমকর্মী এই কার্যক্রমে অংশ নিয়েছেন।

করস্বর্গ হিসেবে পরিচিত পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেই তথ্য ফাঁস করা হয়েছে এই প্রতিবেদনে।

প্যানডোরা পেপারস আগামী কয়েকদিন আরও গোপন তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT