চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলে-নেইমারের ক্লাবের ম্যাচে তাণ্ডব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকার ফুটবলে অবিশ্বাস্য ঘটনা। তাণ্ডব ঘটেছে ব্রাজিলের বর্তমান ও সাবেক দুই মহাতারকা পেলে এবং নেইমারের সাবেক ক্লাবের ম্যাচে। ভাঙচুর থেকে শুরু করে মাঠেই ঘটেছে পটকা ফোটানোর মতো ঘটনা।

কোপা লিবার্তোসের ফিরতি লেগে ঘরের মাঠে খেলতে নেমে সান্তোস জানতে পারে আগের লেগে আর্জেন্টিনার ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে গোলশূন্য হলেও অবৈধ খেলোয়াড় খেলানোর কারণে সেই ম্যাচের ফল দাঁড়িয়েছে ০-৩। মানে ম্যাচটা হেরে গেছে তারা! এই শোনার পর আট মিনিটের মাথায় সান্তোস সমর্থকদের তাণ্ডবে ভেস্তে যায় দ্বিতীয় লেগের খেলা।

ঘটনা এক উরুগুয়েন ফুটবলারকে নিয়ে। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে সান্তোসে গেছেন কার্লোস সানচেজ। রিভার প্লেটে থাকা অবস্থায় গত মৌসুমের শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন সানচেজ। কিন্তু এই ঘটনা জানত না সান্তোস। ফলে কার্লোসকে খেলিয়ে বিপাকে পড়ে সান্তোস ম্যানেজমেন্ট। এই ঘটনার পর সাউথ আমেরিকার ফুটবল ক্লাব সংগঠন কনমেবল ইন্ডিপেন্ডেন্টকে জিতিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

কার্লোস যে গত মৌসুমে লাল কার্ড পেয়েছিলেন তার জানা ছিল না। সান্তোসের পাল্টা অভিযোগ, তাই যদি হয়ে থাকে, তাহলে ফিরতি লেগের ১২ ঘণ্টা আগে সভায় বসে কনমেবল কি করে এমন সিদ্ধান্ত নিতে পারে?

পেলে এবং নেইমার একসময় খেলেছেন সান্তোসের হয়ে। এই ঘটনা জানার পর তাদের সাবেক ক্লাবের গ্যালারিতে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। হারের সিন্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেনি সান্তোসের সমর্থকরা। ক্ষিপ্ত হয়ে তারা ইন্ডিপেন্ডেন্টের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের টার্গেট করে পটকা ছোড়েন তারা। একই সময় কিছু সমর্থক গ্যালারিতে ভাঙচুরও করতে থাকেন। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাণ্ডব সামাল দেয়া গেলেও ভেস্তে যায় ম্যাচ।

কনমেবল নিয়ে এমনিতেই সাউথ আমেরিকার ফুটবলে নানা প্রশ্ন আছে। ফিফার দুর্নীতির সঙ্গে জড়িয়ে সংগঠনের অনেক কর্মকর্তা বহিস্কার হয়েছে। ফলে আরো দুর্বল হয়ে পড়েছে সংগঠনটি।

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপেলেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT