দুই মাসের ব্যবধানে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কিংবদন্তি পেলে। বেশ কিছুদিন ধরেই স্নায়ু রোগে ভুগছেন তিনি। অস্ত্রপচারের জন্য ব্রাজিলের সাউ পাওলোর আলবার্তো এইনস্টিইন হাসপাতালে ভর্তি হন ফুটবলের ‘কালো মানিক’।
আট মাস আগে মূত্রনালীতে সংক্রমণের জন্য অস্ত্রপচার করান পেলে। এরআগে কিডনিতে পাথর ধরা পড়ায় তার একটি কিডনি ফেলে দিতে হয়।
২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১ হাজার ৩শ’ ৬৩ ম্যাচে ১ হাজার ২শ’ ৮১টি গোল করেছেন পেলে। বিখ্যাত হলুদ জার্সিতে ৯১ ম্যাচে করেছেন ৭৭ গোল।
বিশ্বকাপে ১৪টি ম্যাচ খেলে পেলের গোল সংখ্যা ১২টি। ১৯৭০ বিশ্বকাপে পেয়েছেন গোল্ডেল বলের পুরস্কার। ফিফা’র শতাব্দী সেরা ফুটবলারও তিনি।







