চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেটে বাচ্চা রেখে সেলাই: ‘কনফিডেন্ট’ ডাক্তারকে যা বললেন বিচারক

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:৪২ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৭
আদালত, বাংলাদেশ
A A

জমজ বাচ্চার একজনকে পেটে রেখেই সেলাই করে অস্ত্রোপচার শেষ করার ঘটনায় হাইকোর্টের তলবে হাজির হয়ে অস্ত্রোপচার করা ডাক্তার আদালতে বললেন, আমি ‘কনফিডেন্ট’ ছিলাম তাই ওই অস্ত্রোপচার করেছি।

এসময় বেঞ্চের জেষ্ঠ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী তাকে বলেন, আপনি ‘কনফিডেন্ট’ থাকলেন কিন্তু এতো কিছু হয়ে গেল! আমাদের এত ‘কনফিডেন্ট’ মানুষের চেয়ে দক্ষ চিকিৎসক দরকার।

হাইকোর্টের তলবে কুমিল্লার সিভিল সার্জন, অস্ত্রপচারে সংশ্লিষ্ট ডাক্তার হোসনে আরা বেগম এবং লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মঙ্গলবার আদালতে হাজির হলে এ বিষয়ে শুনানিতে এসব কথা হয়।

এরপর আদালত এ বিষয়ে পরবর্তি শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন। ওই দিন ডাক্তার হোসনে আরা বেগম এবং লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। তবে কুমিল্লার সিভিল সার্জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়।

একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে থাকা এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ১৫ তারিখের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়।

খাদিজা নামের একজন মহিলার জমজ বাচ্চার একজনকে পেটে রেখেই সেলাই করে অস্ত্রোপচার শেষ করার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত ২৯ অক্টবর আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মাহফুর রহমান মিলন।

Reneta

এরপর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার সিভিল সার্জন, অস্ত্রোপচারে সংশ্লিষ্ট ডাক্তার হোসনে আরা বেগম এবং লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৭ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।

গত ২১ অক্টোবর আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়ে খাদিজার একটি বাচ্চা পেটে মৃত অবস্থায় রয়েছে। এ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রফেসর ডা. নিলুফার সুলতানার তত্ত্বাবধানে অস্ত্রোপচার করে খাদিজার মৃত বাচ্চাটি পেট থেকে বের করা হয়।

ব্যথা ও ভারি পেট নিয়ে খাদিজা হাস্পাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা করে দেখা যায়, ৩৫ দিন আগে তার একটি অস্ত্রোপচার হয়েছে। জরুরি বিভাগে ভর্তির পর ডাক্তাররা জানতে পারেন, খাদিজা দাউদকান্দির একটি ক্লিনিকে সুস্থ বাচ্চার জন্ম দেন। তবে এরপর থেকেই তার পেটে ব্যথা ও পেট ভারী হতে থাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: খাদিজাপেটে বাচ্চা রেখে সেলাইহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT