চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথ্বী-শুভমনকে নিয়ে কিউইদের টেস্ট পরীক্ষায় ফেলছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
পৃথ্বী শ

পৃথ্বী শ

তরুণ সেনসেশন পৃথ্বী শ’কে ফিরিয়ে, সঙ্গে আরেক উদীয়মান শুভমন গিলকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল দিয়েছে ভারত। পৃথ্বী অভিষেকেই সেঞ্চুরি করে আস্থার প্রতিদান দিয়েছিলেন, পরে চোট-ডোপ সংক্রান্ত ঝামেলায় ক্যারিয়ারের শুরুতেই এলোমেলো হয়ে পড়েন।

পৃথ্বী নিউজিল্যান্ডের মাটিতে ভারত এ’দলের হয়ে রান করেছেন, রান করেছেন ঘরোয়াতেও। তার ফেরা অনুমিতই ছিল। শুভমনের কপাল খুলে দিয়েছে রোহিত শর্মার চোট। এ’দলের হয়ে কদিন আগে ৮৩ ও অপরাজিত ২০৪ রানের ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী ওপেনার। সেটিই প্রথমবার টেস্ট দলের দুয়ার খুলে দিলো।

২০১৮ সালে সাদা পোশাকে অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি, পরের টেস্টে ৭০, দারুণ সেই শুরুতে পৃথ্বীর সামনে দেয়াল হয়ে আসে গোড়ালির চোট। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে উদ্বোধন করবেন ২০ বছর বয়সী ওপেনার।

চোট কাটিয়ে ওয়ানডের পর টেস্টে ফিরেছেন দলের এক নম্বর বোলার জাসপ্রিত বুমরাহ। ফর্মে থাকা ইশান্ত শর্মাও আছেন, একাদশে জায়গা করে নেয়ার আগে যদিও ফিটনেস টেস্টে উতরে যেতে হবে অভিজ্ঞ এ পেসারকে।

কিউইদের মাটিতে কোহলিদের দুই টেস্টের সিরিজ মাঠে গড়াবে ২১ ফেব্রুয়ারি, ওয়েলিংটনে। পরের টেস্ট ক্রাইস্টচার্চে শুরু ২৯ ফেব্রুয়ারি।

ভারতের টেস্ট দল: মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশভ পান্ট, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও নভদীপ সাইনি।

Jui  Banner Campaign
ট্যাগ: পৃথ্বীভারত-নিউজিল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT