চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালের চুক্তি সই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশ পুলিশ এবং সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় পুলিশ সদস্যগণ হ্রাসকৃত মূল্যে ফেরার পার্ক হসপিটালে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ফেরার পার্ক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমঝোতা সাক্ষর অনুষ্ঠানে আইজিপি বলেন: প্রতিনিয়ত পুলিশের সদস্য সংখ্যা এবং কলেবর বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকালে অনেক পুলিশ সদস্য মারাত্মক দুর্ঘটনার শিকার হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা প্রদানে এ চুক্তি নব দিগন্তের সূচনা করবে। এ চুক্তির আওতায় পুলিশ সদস্যদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান আইজিপি।

বাংলাদেশ পুলিশের চিকিৎসকদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির জন্য ফেরার পার্ক হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ফেরার পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পেং চাং মিয়েন বলেন: বাংলাদেশ পুলিশের মত জনবান্ধব ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ চুক্তি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন আরো সুদৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

প্রাথমিক পর্যায়ে এ চুক্তি আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পুনরায় চুক্তি সাক্ষর করা হবে।

Reneta

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফেরার পার্ক হসপিটালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশস্বাস্থ্যসেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

‘সৌদি-তুরস্ক-চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে’

মার্চ ২৩, ২০২৬

ইসরায়েলের সাবেক শীর্ষ সামরিক কর্তার বর্ণনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

মার্চ ২৩, ২০২৬

পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

মার্চ ২৩, ২০২৬
ফিচারড ইমেজ ক্যাপশন: দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন দেখছেন স্থানীয়রা, ২২ মার্চ ২০২৬।

ইরানের সামরিক শক্তি কি অবমূল্যায়ন করল ইসরায়েল?

মার্চ ২৩, ২০২৬

মেসি-মুলারদের লিগেই যাচ্ছেন গ্রিজম্যান

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT