চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরো ভবনে তাসভিরের একক বলয়, তার ইচ্ছেতেই ভবনের বাড়তি অংশ’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:১১ অপরাহ্ন ৩১, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

এফআর টাওয়ারের ব্যবস্থাপনা ও নিরাপত্তা কমিটির সভাপতি তাসভিরুল ইসলাম, পুরো ভবন ঘিরে তার একক বলয় রয়েছে এবং তার ইচ্ছাতেই ১৮ তলার উপরে ভবনটির বাড়তি অংশ বাড়ানো হয়। এছাড়া বাড়তি ৫ তলার মালিকানাও তাসভিরুলের বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ কর্তৃপক্ষ।

রোরবার দুপুরের পর গ্রেপ্তারকৃত তাসভির ও ফারুকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর হাকিম আদালত সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান: ভবনের ৪৫ ভাগ মালিকানা ফারুকের আর বর্ধিত অংশের মালিকানা তাসভিরের। সে হিসাবে প্রায় ৭০ ভাগ মালিকানাই তাদের দুইজনের।

গোয়েন্দা পুলিশ সূত্রে আরও জানা যায়, রূপায়ণ গ্রুপ শুধু ডেভলপার কোম্পানি হিসেবে ভবন তৈরি করেই দায়িত্ব শেষ করেনি। তারা অন্য যাদের কাছে ফ্ল্যাট বিক্রয় করেছে ১২ বছরে তাদের নামে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বুঝিয়ে দেওয়া হয়নি। সে অনুযায়ী ভবনটির একটি অংশের মালিক এখনো রূপায়ণ গ্রুপ। এফআর টাওয়ার কর্তৃপক্ষ নিজেরাই ২৩ তলার একটি নকশা রাজউকে জমা দিয়ে আসে। তার প্রেক্ষিতে অনুমোদন না পেয়েও ২৩ তলা ভবন নির্মাণ করা হয়, যার কোন ভিত্তি নেই।

১৮ তলার অনুমোদনের পর ২৩ তলা ভবন নির্মাণে রাজউকের গাফিলতি ছিল কিনা, তাহলে তাদের বিরুদ্ধে কেন অভিযোগ আনা হলো না? এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন: বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২৬ জনকে কেউ পরিকল্পনা করে খুন করেনি। এ ক্ষেত্রে ভবনটিতে আগুনের ঘটনা ঘটলে যা যা ব্যবস্থা থাকা দরকার তা রাখা হয়নি। দায়িত্বে অবহেলা জনিত অভিযোগ এনে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, তাসভির ও ফারুককে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরপর যদি তাদের এই দায়িত্বহীনতার সঙ্গে সরাসরি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধেও অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাতে মামলার অন্যতম দুই আসামীকে এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলাম এবং ভবনটির জমির মালিক এস এম এইচ ফারুককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Reneta

এর আগে রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন: অগ্নিকাণ্ডের পর প্রকৃত অর্থে কে এমন ঘটনা ঘটলো, কারা দায়ী বা কাদের গাফিলতি ছিলো এগুলোর বিশ্লেষণ কখনো হয় না। এসব বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কী কী ব্যবস্থা ও উপকরণ থাকা উচিত এ প্র্যাকটিস অনেক ক্ষেত্রেই নেই। রাজউক, মালিকপক্ষ এবং ডেভেলপার কোম্পানিদের মধ্যে কার কী ভূমিকা ছিলো দেখা হবে। সকল অপরাধ পর্যালোচনা করে তদন্ত শেষে তাদের গাফিলতি ও অপরাধ চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

‘ভবন নির্মাণের আগে ও পরে কার কী ভূমিকা ছিলো সেসব আমরা তুলে ধরব। প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করা হবে যেন কেউ পার পেয়ে না যেতে পারে’-যোগ করেন তিনি।

আব্দুল বাতেন বলেন: একটি ভবন নির্মাণে কী কী নীতিমালা রয়েছে সেগুলো রাজউকের পক্ষ থেকে নজরদারি করে। যে এই ইন্সপেকশন করে তার দায়-দায়িত্ব সবচেয়ে বেশি যে নিয়ম মেনে সেটি করা হয়েছিল কিনা। এছাড়া, ফায়ার সেফটির বিষয়গুলোতে ফায়ার সার্ভিসের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। এ ভবনে কী কী ব্যত্যয় ছিলো সেসব শনাক্ত করা হবে।

মামলার অন্যতম আরেক আসামী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান পলাতক আছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলার তদন্তে কাউকে ছাড় দেয়া হবে না, তদন্তে অপরাধ অনুযায়ী সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

অনুমোদন ও নজরদারিতে রাজউকের গাফিলতি থাকতে পারে, অথচ তাদের বিরুদ্ধে অভিযোগ না আনার বিষয়ে আব্দুল বাতেন বলেন: সরাসরি ক্রিমিনাল অফেন্সে জড়িত থাকলে তদন্তে যদি তাদের নাম আসে, তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: এফআর টাওয়ারবনানী অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT