তথ্যপ্রযুক্তি

পুরোপুরি নবায়নযোগ্য শক্তিতে চলবে ফেসবুক

২০২০ সাল নাগাদ

পুরোপুরি নবায়নযোগ্য শক্তিতে চলবে ফেসবুক

বিপুল জ্বালানীখাদক বিশাল তথ্যভাণ্ডারগুলোকে পরিবেশবান্ধব করতে ২০২০ সালের শেষ নাগাদ শতভাগ নবায়নযোগ্য শক্তি নির্ভর হতে চায় ফেসবুক।

শুধু তাই নয়, একই সময়ের মধ্যে নিজেদের নির্গত গ্রিনহাউজ গ্যাসের নির্গমন ৭৫ শতাংশ কমিয়েও ফেলতে চায় শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের ব্লগ পোস্টে জানানো হয়, নবায়নযোগ্য শক্তি কেনার রেকর্ড ভাঙা উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় ক্রেতাদের একটি হওয়ার পথে রয়েছে ফেসবুক। ইতোমধ্যে ৩ গিগাওয়াট সৌর ও বায়ু শক্তি কিনতে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক, গুগল, আমাজনের মতো দানবীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী নিজেদের তথ্যভাণ্ডারের জন্য অভাবনীয় মাত্রার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে।

এর আগে ফেসবুক ২০১৫ সালে ২০১৮ সাল নাগাদ ৫০ শতাংশ নবায়নযোগ্য শক্তি নির্ভর হওয়ার ঘোষণা দিয়েছিল।

তাদের দাবি এই লক্ষ্যমাত্রা ২০১৭ সালেই পূরণ করতে পেরেছে তারা।

বিষয়:নবায়নযোগ্য শক্তিফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…