চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরস্কার পেলেই আমি দ্বন্দ্বে পড়ে যাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘পুরস্কার পেলেই আমি একটা দ্বিধা, দ্বন্দ্বে পড়ে যাই। তার কারণ, আমার উপর চাপ তৈরি হয় যে সামনের বছরেওতো আমাকে পুরস্কারটি ধরে রাখতে হবে। এই জিনিসটা আমাকে আরো বেশি তাড়িত করে। শুধু পুরস্কার পেলেইতো হবে না, পুরস্কার সম্মানটা ধরে রাখারও দায়িত্ব বেড়ে যায়।’

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন উত্তম গুহ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘শঙ্খচিল’-এর জন্য পেলেন সেরার স্বীকৃতি। তার অনুভূতি জানিয়ে এভাবেই নিজের দায়িত্বের পরিচয় দিলেন তিনি।

‘শঙ্খচিল’-এর জন্য পুরস্কার পাওয়ায় প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উত্তম গুহ বলেন, এই ছবির জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর ভাই ও হাবিবুর রহমান খানকে এবং গৌতম ঘোষের প্রতি। তার মতো বিখ্যাত নির্মাতার ছবিতে কাজ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।

এরআগেও ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মৃত্তিকা মায়া’র জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছিলেন উত্তম গুহ। সেই স্মৃতি স্পর্শ করে তিনি বলেন, প্রতিটি ছবিই আমার কাছে নতুন সন্তানের মতো মনে হয়। পুরস্কারতো পরে, কারণ কাজের আগেতো আমি কখনো ভাবিনি যে এটার জন্য পুরস্কার পাবো! পুরস্কারের জন্য আমি কাজও করিনি। বরং আমি আমার কাজটা ঠিক করে করে যেতে চেয়েছি। স্থান কাল সব ঠিক রেখে, একটি ছবির চিত্রনাট্য ঠিক রেখে আমি টোটাল একটা আবহ তৈরির চেষ্টা করি। ‘মৃত্তিকা মায়া’তেও তাই হয়েছে, শঙ্খচিলেও তাই হয়েছে। পুরস্কার পাওয়ার পর আসলে কাজের পূর্ণতা আসে।

যে কোনো সিনেমার জন্য শিল্পনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে এই নির্দেশক বলেন, একজন নির্মাতা যখন একটি সিনেমার কথা মাথায় আনেন তখন সবার আগে তার মাথায় আসে শিল্পনির্দেশনার কথা। শুধুমাত্র অভিনেতা বা অভিনেত্রী দিয়েতো সিনেমা হবে না, সবকিছুর যোগসূত্র ছাড়া ছবি হয় না। নির্মাতা যখন ১৯৭১ সালের ঘটনা প্রবাহ তার সিনেমায় দেখাতে চান তখনতো আর নীচে লিখে দিতে পারবেন না যে এটা ১৯৭১ সালের ঘটনা। দর্শকের অ্যাটাচমেন্টের জন্য সেই সময়ের সেট ডিজাইন লাগবে। দর্শক যেনো সিনেমা দেখে বুঝতে পারে যে সে একাত্তরের ঘটনাই দেখছে। তো সেই আবহতো একজন শিল্প নির্দেশকই করবে। কস্টিং, প্রপস সবকিছু আর্ট ডিরেক্টরকে দেখতে হয়। এটা খুব চ্যালেঞ্জিং এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তম গুহলিড বিনোদনশঙ্খচিল
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT