চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দাবিতে স্মারকলিপি দিবে ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই দাবিতে মঙ্গলবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মৌন পদযাত্রা ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেবে তারা।

সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচীর ঘোষণা দেয়া হয়েছে।

একইসঙ্গে ‘ডিজিটাল জালিয়াতি, প্রশ্নফাঁস বা অসাদু উপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা’, ‘সুস্পষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষে জালিয়াতি, প্রশ্নফাঁস বা অসাদুপায়ের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও আইনানুগ ব্যবস্থা’ ‘আধুনিক ও মানসম্মত ভর্তি পরীক্ষার স্বার্থে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, সিন্ডিকেট, সিনেট ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে পলিসি ডিবেটের মাধ্যমে ভর্তি পরীক্ষার পদ্ধতি সংস্কার’ দাবিও জানিয়েছেন তারা।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সমসময় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের মাধ্যমে ভর্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

‘অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। আর এই দাবিতে আমরা মঙ্গলবার সকালে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবো। যদি এটাতে দাবি আদায় না হয় আমরা তীব্র আন্দোলনে যাবো।’

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা ইতোমধ্যেই পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছি। আমরা চাই এই পরীক্ষা আবার নেওয়া হোক এবং একইসঙ্গে পরীক্ষা পদ্ধতির সংস্কার করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের মাধ্যমে আমরা এই কর্মসূচী ঘোষণা করেছি।

তিনি বলেন, এছাড়াও যেহেতু বারবার সামাজিক বিজ্ঞান অনুষদের প্রশ্নফাঁস হচ্ছে তাই প্রতীকী হিসেবে এই অনুষদ থেকে মৌন পদযাত্রা করবো। প্রশ্নফাঁস একটি অশুভ শক্তি আমরা চাই অনতিবিলম্বে এই অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘ ইউনিটের প্রশ্নফাঁসঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রশ্নফাঁসসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT