চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে ধন্যবাদ জানাতে আসাদের মস্কো সফর

নিশাত পারভেজনিশাত পারভেজ
৯:২৮ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আকস্মিক সফরে মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় আইএসসহ অন্য বিদ্রোহীদের ‘সন্ত্রাস’ দমনে সফল বিমান হামলার জন্য তিনি ধন্যবাদ জানান পুতিনকে। সিরিয়ায় সব রাজনৈতিক শক্তিকে সংকট সমাধানে এগিয়ে আসতে বাধ্য করতে এই হামলা ভূমিকা রাখবে বলে মনে করে রাশিয়া।

আইএসসহ অন্য বিদ্রোহীদের দমনে পুতিনের ভূমিকার প্রশংসা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আকস্মিক সফরে রাশিয়া গিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।চার বছরের গৃহযুদ্ধের মধ্যে এটাই আসাদের প্রথম বিদেশ সফর।

তবে আসাদের রাশিয়া সফরের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে এই প্রথম দেশের বাইরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। স্বভাবতঃই সবচেয়ে শক্তিশালী মিত্র দেশ রাশিয়ায়। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। ধন্যবাদ জানান আইএসসহ অন্য বিদ্রোহীদের দমনে রাশিয়ার বিমান অভিযানের। পুতিনও আশ্বাস দিয়েছেন সিরিয়াকে সামরিক সহায়তা অক্ষুণ্ণ রাখার।

পুতিন বলেছেন, রাশিয়ায় আসার জন্য বাশার আল আসাদকে ধন্যবাদ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণের লড়াইয়ে আমরা শামিল হয়েছি। ইতিমধ্যেই আমরা এর ফলাফল পেতে সক্ষম হয়েছি। আসাদ সিরিয়া থেকে জঙ্গিদের মোকাবেলার সংগ্রামে শামিল হওয়ায় রাশিয়াকে ধন্যবাদ। আশা করছি সিরিয়ার জনগণ অচিরেই এ সমস্যা থেকে মুক্তি পাবে।

নিরাপত্তাজনিত কারণে রুশ ও সিরীয় মিডিয়ায় বাশারে সফর নিয়ে খবর প্রচার হয়েছে একটু দেরিতে।তবে যুক্তরাষ্ট্র বলেছে, আসাদের রাশিয়া সফরে তারা বিস্মিত নয়, তাদের উদ্বেগ রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে। আসাদকে রাশিয়ার দেয়া লাল গালিচা সংবর্ধনারও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ডিপার্টমেন্ট অব স্টেটের মুখপাত্র জন কিরবি বলেছেন, বাশার আল আসাদের সফর নিয়ে আমরা বিস্মিত নই, বরং উদ্বিগ্ন রাশিয়ার অব্যাহত সামরিক সহায়তা নিয়ে। কোন প্রকার সামরিক অভিযান এই সমস্যার সমাধান হতে পারে না।

Reneta

পুতিন-বাশার সরাসরি বৈঠকের পর মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সর্বশেষ তালবেইস, ইদলিব, আলেপ্পোসহ বিভিন্ন এলাকার ৮৩টি টার্গেটে বিমান হামলা চালানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: পুতিনসিরিয়া-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT