চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়ানো লাউঞ্জে এবারের অতিথি ফাহমিদা নবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বরাবরের মতো গানের নতুন আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। গেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’।

হাতিলের পৃষ্ঠপোষকতায় পিয়ানো লাউঞ্জে এবারের অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী।

গেল বৃহস্পতিবার ছিলো পিয়ানো লাউঞ্জের প্রথম পর্ব। অতিথি ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। অভিনব অনুষ্ঠানটির প্রথম পর্ব দেখেই প্রশংসা করছেন সাধারণ শ্রোতা দর্শক। জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানান, হাতিল চ্যানেল আই পিয়ানো লাউঞ্জের দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে দেখতে পারবেন দর্শক। এবারের অতিথি ফাহমিদা নবী। অনুষ্ঠানটি পরবর্তীতে চ্যানেল আইয়ে ডিজিটাল প্লাটফর্মেও পাওয়া যাবে।

চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্বে তাহসান ও ফাহমিদা নবী ছাড়াও বাকিরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, শফি মণ্ডল, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ।

অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হবে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ।

Reneta

তিনি জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক—সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিমা রায়গানচ্যানেল আইতানভীর আহমেদ সজীবতাহসানপিন্টু ঘোষপিয়ানোপিয়ানো লাউঞ্জফাহমিদা নবীফেরদৌস আরাবাপ্পা মজুমদাররেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশফি মণ্ডলশাফিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT