চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিৎজা সরবরাহে রোবট (ভিডিও)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ন ১৯, মার্চ ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ডমিনাস পিৎজা পরিবারের নতুন সদস্য ‘ড্রু’ (ডমিনাস রোবটিক ইউনিট)। বিশ্বের
প্রথম স্বয়ংক্রিয় পিৎজা সরবরাহকারী যান এটি। ড্রু অস্ট্রেলিয়ার বিভিন্ন
বাসাবাড়িতে পিৎজা সরবরাহ করার কাজে যোগ দেবে।

এর আগেই অবশ্য এই
রোবট নিউজিল্যান্ডে পিৎজা সরবরাহের কাজ শুরু করেছে। রাজধানী ওয়েলিংটনে ব্যাটারি চালিত ওই রোবটের পিৎজা সরবরাহের ট্রায়াল হয়।

অস্ট্রেলিয়ায় তৈরি ড্রুতে ব্যবহার হয়েছে প্রতিষ্ঠানের জিপিএস ট্র্যাকিং ডাটা। সেই সঙ্গে আছে সেন্সরিং সিস্টেম। এর মাধ্যমে নানা বাধা অতিক্রম করতে পারে ড্রু। সঠিক পথ নির্ণয় করে সহজেই পৌঁছে যায় গ্রাহকের ঠিকানায়। সবই চলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।

চার চাকাবিশিষ্ট রোবটিক ইউনিটটি গ্রাহকের চাহিদামতো কাজ করতেও সক্ষম। ঘণ্টায় পাড়ি দিতে পারে ২০ কিলোমিটার পথ। একবারে ১০টি গরম পিৎজা বহন করতে পারবে এই রোবট।

ড্রু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে গ্রাহক তাদের ফোন থেকে একটি নিরাপত্তা কোডে প্রবেশ করবেন। এর পর রোবটকে তার বন্ধ স্টোরেজটি খোলার আদেশ দেবেন।

গ্রাহকের কথামতো স্টোরেজটি খুলতেই গ্রাহক পাবেন তার কাঙ্ক্ষিত পিৎজা। ডমিনাসের তথ্য অনুযায়ী, গত বছর মাইক্রোচিপ দিয়ে রোবট তৈরির কার্যক্রম শুরু হয়। এটি একটি বড় ধারণা ছিলো। এ কাজে সফল হওয়াও একটি বিরাট ব্যাপার।

Reneta

ডমিনাস গত বছর পিৎজা অর্ডারের জন্য ইমোজি নামের একটি মেসেজ সিস্টেম চালু করে। এর আগের বছর মানে ২০১৪ সালে  Siri-like virtual assistant-নামে একটি অনলাইন পদ্ধতিও চালু করে ডমিনাস।

এছাড়া ২০১৩ সালেও ডমিনাস প্রযুক্তির মাধ্যমে পিৎজা সরবরাহের একটি উদ্যোগ নিয়েছিলো। সেই সময় চালু হয় পিৎজা সরবরাহকারী ড্রোন ‘ডমিকপ্টার’। ভিডিওতে ড্রু:

Jui  Banner Campaign
ট্যাগ: রোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT