চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা হত্যায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের সাজা কমে যাবজ্জীবন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৪৬ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৭
আদালত
A A
বিডিআর বিদ্রোহ-পিলখানা-রায়

তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরের সদর দপ্তর পিলখানায় কথিত বিদ্রোহের নামে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা মামলায় হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৫২ জনের মধ্যে  ১৩৯ জনের দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।

বাকিদের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অন্য একজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে হাইকোর্টে ১৪৬ জনের সাজা বহাল এবং ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। বিচার চলাকালে বাকি দুই সাজাপ্রাপ্তের মৃত্যু হয়।

আর বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ৬৯ জনের মধ্যে ৩১ জনের সাজা বাড়িয়ে যাবজ্জীবন এবং ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বাকি ৩৪ জনের খালাসের আদেশ বহাল রাখা হয়েছে।

সোমবার বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ হাইকোর্ট বেঞ্চ এক মতের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর দুই বিচারক হচ্ছেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

Reneta

হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২৫৬ জনের মধ্যে ১৮২ জনের ১০ বছর, ২ জনের ১৩ বছর, ৮ জনের ৭ বছর ও ৪ জনের ৩ বছর করে সাজা বহাল রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা থেকে ২৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে দ্বিতীয় দিনের রায় ঘোষণার কার্যক্রম শুরুর পর সোমবার সকাল ১০ টা ৫৩ মিনিটে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার তার রায়ের পর্যবেক্ষণ পড়েন। এরপর বিচারপতি মো. শওকত হোসেন মূল রায় ঘোষণার জন্য দুপুর আড়াইটায় সময় নির্ধারণ করেন।

তার আগেরদিন রোববার সকাল ১০ টা ৫৫ মিনিটে বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি মো. শওকত হোসেন প্রথমে রায়ের সূচনা বক্তব্য উপস্থাপন করেন।

তারপর বেঞ্চের অপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী তার রায়ের পর্যবেক্ষণ অংশ পড়া শেষ করলে ওইদিনের (রোববারের) রায়ের কার্যক্ররম শেষ হয়।

এই মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।

এছাড়া, বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু (প্রয়াত), স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৭ জনকে খালাস দেন বিচারিক আদালত।

এই রায়ের পর মৃত্যুদণ্ড প্রাপ্তদের ‘ডেথ রেফারেন্স’ হাইকোর্টে আসে। সেই সঙ্গে আসামিরা দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জেল আপিল করেন। বিচারিক আদালতে খালাস পাওয়া ৬৯ জনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

এরপর ২০১৫ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয় গত ১৩ এপ্রিল। তিনশ’ ৭০ দিনের শুনানির পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

এরপর গত  ২৬ ও ২৭ নভেম্বর চলমান রায় ঘোষণার ধারাবাহিকতায় সোমবার দুপুর ২ টা ৩৫ মিনিটে মামলার মূল রায় ঘোষণা করেন হাইকোর্ট।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে ‘পিলখানা ট্র্যাজেডি’তে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

Jui  Banner Campaign
ট্যাগ: পিলখানা হত্যা মামলা রায়পিলখানা হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT