রাজনীতি

পিরোজপুর-১: আওয়ামী লীগের গণসংযোগ, মাঠে নেই বিএনপি

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিভিন্ন দল থেকে অংশগ্রহণ করছেন ১৮ জন প্রার্থী।

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম তার নির্বাচনী গণসংযোগ করছেন। সোমবার সকালে পিরোজপুর পৌরসভা শহরে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

তবে পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত দেলওয়ার হোসেন সাইদীর ছেলে শামীম বিন সাঈদীর কোনো প্রচারণা নেই।

তবে জামায়াত প্রার্থীর পক্ষে বিএনপি মাঠে না নামলেও গোপনে জামায়াতের নেতাকর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

বিষয়:আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনগণসংযোগনির্বাচনবিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…