চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিন্টুর শেষ শ্রদ্ধায় খালেদা, দাফন হবে আজিমপুরে

চকোর মালিথাচকোর মালিথা
১০:২৯ অপরাহ্ন ০৩, মে ২০১৫
রাজনীতি
A A

বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর দ্বিতীয় জানাজা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে দলীয় নেতা-কর্মীরা পিন্টুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পিন্টুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জ্ঞাপন শেষে জানাজা শুরুর আগে তিনি কার্যালয় ত্যাগ করেন। সোমবার ভোর ৬টায় পিন্টুর মরদেহ রাজশাহী থেকে ঢাকা এসে পৌঁছায়।

বিএনপির কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে নিজ নিবাস ২৫ মনেশ্বর রোড হাজারীবাগে নিয়ে যাওয়া হয়েছে পিন্টুর মরদেহ। বাদ আছর হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠে সর্বশেষ জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবার কবরে নাসির উদ্দিন পিন্টুকে শায়িত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে রোববার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকলে কলেজ মর্গ থেকে পিন্টুর মরদেহ গ্রহণ করেন ছোট ভাই নাসিম উদ্দিন রেন্টু। পিন্টুর লাশ গ্রহণের সময় হাসপাতালের ভিড় জমান রাজশাহী ও নাটোরসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

জানাজা শেষে রোবাবার রাত পৌনে ১২টার দিকে নিহত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মরদেহবাহী এ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

রোববার দুপুরে মারা যান কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Reneta

ছবি: গোলাম মোস্তফা সজল

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিরউদ্দিন পিন্টুবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT