সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট লিজেন্ড সাকিব আল হাসান। আগামী ঈদে তার ব্যবহৃত ব্যাট বিক্রি করে তা থেকে প্রাপ্ত অর্থ সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যয় করার কথা জানিয়েছেন তিনি।
সাকিব তার ফেসবুক পেজে এক স্টাটাসে এমন অনুরোধ করে বলেন, ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ চলে যাবে জাগো ফাউন্ডেশনে সেখান থেকে সুবিধা বঞ্চিত শিশুরা পাবে।
দেশসেরা এই অলরাউন্ডার আরোও জানিয়েছেন, এই টুর্নামেন্টের জন্য আরোও ভালভাবে প্রস্ততি নেবার কথা।
সেই সাথে সবাই এগিয়ে আহবান জানিয়ে বলেছেন ‘আপনাদের কোন অব্যবহৃত কোন জিনিস পড়ে আছে? তাহলে #DeemParbeNa লিখে পোষ্ট করুন ফেসবুক ওয়ালে এবং আমার সাথে গরীব শিশুদের মুখে হাঁসি ফোটাতে এগিয়ে আসুন।’
সেই সাথে সরাসরি সাহায্য পাঠানোর জন্য ব্যাংক হিসাব নম্বার এবং বিকাশ নাম্বার দিয়েছেন তিনি।







