চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে পচেত্তিনোর জায়গায় আসছেন জিদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ন ০৭, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

তারকা ঠাসা পিএসজির চেয়ার ছাড়বেন মাউরিসিও পচেত্তিনো। তার জায়গায় বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদান কোচ হবেন লা প্যারিসিয়ানদের। ইউরোপজুড়ে চাউর এমন খবর। জিজুকে মেসি-এমবাপে-নেইমারদের কোচ হিসেবে দেখতে অবশ্য অপেক্ষা করতে হবে নতুন মৌসুম পর্যন্ত।

ফ্রেঞ্চ ক্রীড়া সাংবাদিক রিওলো নিশ্চিত করেছেন চলতি মৌসুমই পচেত্তিনোর শেষ। পরের মৌসুমে দায়িত্ব নিতে জিদানের সাথে পিএসজির চুক্তির ব্যাপারে আলোচনা অনেকদূর এগিয়েছে। জিদানকে একরকম রাজিই করিয়ে ফেলেছে ক্লাবটি। রিওলোর কথায় আস্থা রাখতেই হয়, বার্সা ছেড়ে মেসির পিএসজিতে আসার খবরটি প্রথম সামনে এনেছিলেন তিনিই।

পিএসজি তারার হাট। সময়ের সেরা সব তারকাদের উপস্থিতি প্যারিসে। বড় সাফল্যের আশা যাদের ঘিরে। পচেত্তিনো পারছেন না সব তারাকে এক সুতোয় গাঁথতে। জয়ের ধারা অব্যাহত থাকছে না পিএসজির।

জিদান সেখানে রিয়ালের গ্যালাক্টিকোর অংশ হয়ে যেমন খেলেছেন, স্প্যানিশ জায়ান্টদের কোচ হয়েও সামলেছেন রোনালদোসহ একগাদা তারকাকে। এনেছেন বিস্তর সাফল্য। আর্জেন্টাইন পচেত্তিনোর জায়গায় তাই ঘরের সন্তানকে দিয়ে তারার হাট সামলানোর চিন্তা পিএসজি কর্তৃপক্ষের।

জিদানের দিকে পিএসজির পা বাড়ানোর বড় কারণ অবশ্য এমবাপেও। আসছে মৌসুমে দলের অন্যতম তারকা রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন বলে খবর। এমবাপের সাথে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আসছে জুনে। জানুয়ারি থেকে তো ফ্রি-এজেন্টই হয়ে গেছেন তিনি। জিদানকে দিয়ে এমবাপেকে পিএসজিতে ধরে রাখার মিশনও থাকছে পিএসজির।

পিএসজির ক্যাম্পে যোগ দিলে জিদানের প্রথম কাজ হবে এমবাপেকে থেকে যেতে রাজি করানো। তার রিয়ালে যাওয়ার আগ্রহের পেছনে বড় কারণ ছিল জিদানের অধীনে থেকে রোনালদোর সতীর্থ হওয়া। রোনালদো স্পেনে নেই, জিদানও নেই, এমবাপের আশা পূর্ণ হবে না সেখানে। জিদানকে ক্লাবে টানতে পারলে প্যারিসে থেকে যাওয়ার বিষয়টি নিশ্চয় বিবেচনা করবেন এমবাপে, পিএসজি ভাবছে এমনই।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেজিদাননেইমারপচেত্তিনোপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ দেবে ওমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT