চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা ভেঙেছে শিশুর, ডাক্তার প্লাস্টার করলেন পুতুলের পায়ে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ন ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পা ভেঙেছে ১১ মাসের শিশু জিকরা মালিকের। কিন্তু ডাক্তার প্লাস্টার করলেন তার পুতুলের পায়ে! ঘটনাটি ঘটেছে দিল্লির লোক নায়েক হাসপাতালে।

ওই হাসপাতালের অর্থোপেডিক ব্লকের ১৬ নম্বর বেডে গেলেই দেখা যাবে জিকরা মালিকের পা প্লাস্টার করে ট্রাকশনে ঝুলানো। আর পাশেই শুয়ে আছে তার খেলার বন্ধু পুতুল। তারও পা একইভাবে ঝুলানো!

এনডিটিভি বলছে, একটু অভাবনীয় ব্যাপার হলেও এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন হাসপাতালের চিকিৎসক। কিজরার মালিক খাট থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। কিন্তু চিকিৎসার জন্য কিছুতেই রাজি করানো যাচ্ছিলো না তাকে।

তার আর্জি, বন্ধুর পা তার মতো করে বেঁধে না দিলে নাকি কিছুতেই চিকিৎসা নিবে না সে। তাই বাধ্য হয়েই ডাক্তারেরা জিকরারের সঙ্গে তার পুতুল বন্ধু পুরোদস্তুর সুস্থ ‘পরি’র চিকিৎসাও করিয়েছেন। এখন দুই বন্ধু হাসপাতালের বিছনায় পাশাপাশি দিব্যি দিন কাটাচ্ছে!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হাসপাতালের বেডে দেখা যায়, জিকরারের পা ঝুলানো অবস্থায় নিজেই ফিডিং বোতল ধরে খাচ্ছে। পাশে শুয়ে তারই সাইজের পরি। তারও পা ঝুলানো। তবে তার মুখে ফিডিং বোতলটা নেই শুধু।

হাসপাতালের ডাক্তারেরা জানান, থাইয়ের হাড় ভেঙেছে জিকরারের। সেটা সারাতে প্রয়োজন হলো ট্রাকশনের। কিন্তু ভয় ও ব্যথায় শিশুটি কিছুতেই পায়ে প্লাস্টার করতে দিচ্ছিল না। তখন বাধ্য হয়ে ওকে ভোলাতে ওর পুতুলের পায়ে প্রথমে প্লাস্টার করে ট্রাকশন দেন তারা। পরিকে ওভাবে দেখে আশ্বস্ত হয়ে তারপর জিকরা পায়ে প্লাস্টার বাঁধতে দেয়।

Reneta

জিকরার মা ফারিন জানিয়েছেন, বাড়িতে পাঁচ সেকেন্ডও চুপ করে বসে না জিকরা। এদিকে ডাক্তারেরা বলেছিলেন পা সোজা না রাখলে কোনোদিন পা ঠিক হবে না। অগত্যা নিরুপায় হয়ে সবাই তাকে জোর করে নিয়ে আসে হাসপাতালে। সেখানেও প্রথমে কিছুতেই থাকবে না সে। কিন্তু পরি আসতেই বদলে যায় পরিস্থিতি। জিকরা খুশি মনে পুতুল বন্ধুকে নিয়ে হাসপাতালের বেডে দিব্য শুয়ে আছে!

একটা স্কুলের মেয়ে এমন কাজ করতে পারে! নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রোগীকে সারাতে গিয়ে তার পুতুলের চিকিৎসা বোধহয় এই প্রথম করলেন কোনো ডাক্তার। তবে তাতে একটুও ক্ষোভ নেই ডাক্তারদের মনে। তারা হাসিমুখে সেবা করছেন দুই খুদে রোগীরই।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশুহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার দাবিতে আদাবর থানা ঘেরাও

ফেব্রুয়ারি ২২, ২০২৬

চাঁদপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ভুট্টার আবাদ কম

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT