চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ২৪৯ স্কুলের কার্যক্রম বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ন ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ৮ উপজেলার অন্তত ১৯৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্লাবিত হয়েছে। এসব প্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠদান স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া শতাধিক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। বৃষ্টিপাত বাড়তে থাকলে জেলার অধিকাংশ উপজেলার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বন্যায় কবিলত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর সংলগ্ন ছিলাই তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাদিউজ্জামান জানান, বন্যায় স্কুলে পানি প্রবেশ করেছে। পানি বাড়ার কারণে শিক্ষার্থীরা স্কুলে একবারেই কম আসে। একপ্রকার বন্ধই স্কুল। এছাড়াও পানিতে ডুবে যাওয়া আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।

বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমাদের স্কুল হাওরের মাঝে হওয়ায় স্কুলটি বন্যায় প্লাবিত, তাই পাঠদান বন্ধ রয়েছে।

তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ বলেন, পাহাড়ি ঢলের কারণে যেসব বিদ্যালয় শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে, সেসব বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ দায়িত্বশীল সব দপ্তরকে অবহিত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও বৃষ্টিতে জেলার সদর উপজেলায় ২২টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩টি, ধর্মপাশা উপজেলায় ৫৯টি, তাহিরপুর উপজেলায় ৩০টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৭টি, দোয়াবাজার উপজেলায় ১৮টি, ছাতক উপজেলায় ১০টি এবং জামালগঞ্জ উপজেলায় ৩০টি বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে।

Reneta

এছাড়া জেলার ৬টি উপজেলার অন্তত ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বন্যার পানি প্রবেশ করেছে। এসব প্রতিষ্ঠানে বন্যার পানি উন্নতি না হওয়া পর্যন্ত পাঠদান স্থগিত রাখা হয়েছে।

বন্যার পানি বাড়লে আরও বিদ্যালয়ে পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড়ি ঢলবন্যাবৃষ্টিবৃষ্টির পানিস্কুল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT