চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালমিরা ধ্বংসের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ন ৩১, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

জাতিসংঘ প্রকাশিত এক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার বেল মন্দিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সোমবার রাতে টুইটারে ওই চিত্র প্রকাশ করা হয়।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, বিস্ফোরণে মন্দিরের প্রধান ভবন গুড়িয়ে যাওয়ার বিষয়টি তারা পুরোপুরি নিশ্চিত। সেই সঙ্গে ভবন সংলগ্ন পাথরের স্তম্ভের সারিও বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে ইসলামিক ষ্টেট জঙ্গিরা।

গত শনিবার পালমিরার বাসিন্দারা বড় ধরণের একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছেন বলে জানান। ধারণা করা হয়, গত মে মাস থেকে পালমিরার নিয়ন্ত্রণে থাকা ইসলামিক ষ্টেট জঙ্গিরা ওই বিস্ফোরণ ঘটায়। এর মাধ্যমে তারা দুই হাজার বছরের পুরনো স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করে। এর আগে সিরিয়ার প্রাচীন স্থাপনা সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে, তাদের বিশ্বাস বিস্ফোরণের পরেও পালমিরার ওই মন্দিরটির মূল স্থাপনা অটুট রয়েছে।

তবে, এখন জাতিসংঘের প্রকাশিত স্যাটেলাইট চিত্র পালমিরার বেল মন্দিরটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে। জাতিসংঘের ওই স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, মন্দিরের প্রায় পুরোটাই মাটির সঙ্গে মিশে গেছে, এবং আর কোনো স্থাপনা অটুট নেই। তবে, পালমিরার মন্দিরগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা এখনো পুরোপুরি নিশ্চিতভাবে নিরূপণ সম্ভব হয়নি।

‘টেম্পল অব বেল’ বা বেল মন্দির জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। একে পুরো পৃথিবীর অন্যতম প্রাচীন পুরাকীর্তি হিসেবে বিবেচনা করা হয়।

সিরিয়ার সাবেক সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং একজন প্রত্নতত্ত্ববিদ আব্দাল রাযযাক মোয়াজ বলেছেন, এই মন্দির ধ্বংস হওয়া পুরো পৃথিবীর জন্যই একটি বড় ক্ষতি। তিনি বলেন, আমাদের মনে রাখা প্রয়োজন, এটি একটি আন্তর্জাতিক দুর্যোগ ও ক্ষতি। শুধু সিরিয়ার জন্যই নয়, বেল মন্দির ধ্বংস হওয়া মানবতা এবং সারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য একটি ভয়াবহ ঘটনা বলেও উল্লেখ করেন মোয়াজ। এটি আমাদের নিজস্বতার প্রতীক ছিলো, এবং বিশ্ব ঐতিহ্যের একটি অংশ বলেন তিনি।

Reneta

গত সপ্তাহেই আইএস জঙ্গিরা পালমিরার বালশামিন মন্দির গুড়িয়ে দেবার ভিডিও প্রকাশ করে। অন্য ধর্মের মন্দির থাকাকে ধর্মবিরুদ্ধ মনে করে আইএস জঙ্গিরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসজঙ্গিপালমিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT