চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বতীপুরে শুরু তারকাবহুল ‘দামাল’ এর শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বুধবার থেকে শুরু হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নতুন ছবি ‘দামাল’-এর শুটিং। ফরিদুর রেজা সাগরের মূল গল্পে রায়হান রাফী পরিচালিত তারকাবহুল এ ছবির শুটিং শুরু হয়েছে সৈয়দপুরের পার্বতীপুর এলাকায়।

প্রথমদিনে শুটিংয়ে অংশ নিয়েছেন বিদ্যা সিহনা মীম ও শরিফুল রাজ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের আরেক অভিনেতা সিয়াম যোগ দেবেন ডিসেম্বরে।

‘দামাল’ এর গল্প নিয়ে পরিচালক রায়হান রাফী প্রায় একবছর ধরে কাজ করছেন। তিনি প্রায় ছয়মাস ধরে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন। সঙ্গে ছিলেন নাজিম উদ দৌলা। রাফী বলেন, প্রায় ৪ শতাধিক মানুষের ইউনিট নিয়ে ‘দামাল’ এর কাজ শুরু করেছি। যেখানে মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে। দেখা যাবে, দেশ স্বাধীন হয়নি অথচ ফুটবল টিম গঠন হয়েছে। তারা ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন। যেটি ইতিহাসের অংশ।

পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই বলে জানালেন রায়হান রাফী। তিনি বলেন, সেই সময়কার ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। যোগ করে বলেন, ছবিটি ব্যয়বহুল। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। পোস্ট প্রোডাকশনে প্রচুর সময় দিতে হবে। তারপরেই মিলবে মুক্তি।

‘দামাল’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ অপু, সুমিত সেন গুপ্ত,  সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

ছবির ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন জানান, মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে আমরা স্পর্শ করতে যাচ্ছি স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীন বাংলাদেশের এই পথচলায় দামাল ছবিটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলে আমি আশা করি।

Jui  Banner Campaign
ট্যাগ: অথৈদামালনাজমুস সাকিবপূজাবৃষ্টিমীমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরীফুল রাজশাহনাজ সুমিসাঈদ বাবুসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT