চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পার্টি সং’ দিয়ে কোনালের বাজিমাত, কী বললেন শাকিব খান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ০৯, জুন ২০১৯
বিনোদন
A A

কণ্ঠশিল্পী কোনালের কণ্ঠে সুরেলা গানের জন্য বেশি পরিচিত হলেও এবার নিজেকে ভেঙে প্রথমবারের মতো পার্টি সং গাইলেন তিনি। ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ ছবির আলোচিত গান ‘আগুন লাগাইলো’ গানটির মাধ্যমে কোনাল নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছেন। আর গানটি গেয়ে প্রশংসায় ভাসছেন কোনাল।

‘পাসওয়ার্ড’ শাকিব খানের ছবি। অভিনয়ের পাশাপাশি ঢালিউডের এই তারকা নিজেই ছবিতে লগ্নি করেছেন। দেশের ১৮০ টির মতো সিনেমা হলে ঈদের দিন থেকে মহাসমারোহে চলছে ‘পাসওয়ার্ড’। সিনেমায় দেখা গেছে, ছবির টার্নিং পয়েন্টে কোনালের গাওয়া এই পার্টি সংটি শাকিব খান ও বুবলীকে কাছাকাছি নিয়ে আসে, আর গানটি শুরুর সঙ্গে সঙ্গে হল ভর্তি দর্শক হৈ-হুল্লোড়ে মেতে উঠছেন।

শাকিব খান নিজেও কোনালের গাওয়া এ গানটির প্রশংসা করেছেন। জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনায়, রাজু আলিমের প্রযোজনায়, সোমা ইসলামের উপস্থাপনায় চ্যানেল আই’র টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে এসে শাকিব খান যখন গানটি নিয়ে কথা বলছিলেন তখন অল্প সময় হয়েছিল গানটি প্রকাশের। শাকিব জানাচ্ছিলেন, অল্প সময়ের মধ্যে ইউটিউবে মিলিয়ন শ্রোতা-দর্শক গানটি উপভোগ করেছে।

কোনালকে নিয়ে শাকিব খান বলেছেন, ‘কোনাল সবসময় একটু রোমান্টিক গান গায়। আমার মনে হয়েছিল যে, তাকে একটু চেঞ্জ করি। তাহলে দর্শক নতুন কিছু পাবে। দর্শক কিন্তু তাই পেয়েছে। কোনাল চমৎকার গেয়েছে, এককথায় অসাধারণ।’

পাসওয়ার্ডে ‘আগুন লাগাইলো’ গানটি দর্শক এতোটা পছন্দ করবেন আঁচ করতে পারেননি কোনাল। ঈদের অন্যতম আলোচিত ছবিতে গান গাইতে পেরে শাকিব খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কোনাল বলেছেন, শাকিব ভাই আমার ভয়েসের উপর যে বিশ্বাস রেখেছেন, এজন্য তার কাছে কৃতজ্ঞতা। পৃথিবীর বড়বড় ছবি তখনই সফল হয় যখন পরিচালক, প্রযোজক কিংবা নায়ক অথবা ছবি নির্মাণের সঙ্গে যুক্ত টিম যখন শিল্পীর উপর আস্থা রাখেন। শাকিব ভাই আমাকে বিশ্বাস করে এই বড় রিস্কটা নিয়েছেন।

Reneta

কোনাল আরও বলেন, বলিউডে বড় বড় খানরা ঈদে তাদের ছবি মুক্তি দেন। আমাদের ঢালিউড যত বড়, শাকিব খান ততই বড়। আর গ্লোবালি এখন প্রতিযোগিতা হচ্ছে। যেখানে আইটেম কিংবা পার্টি সং একটা বড় ফ্যাক্ট। সেখানে শাকিব ভাই আমাকে সুযোগ দিয়েছেন, রিস্ক নিয়েছেন এজন্য তার প্রতি মন থেকে কৃতজ্ঞতা ও দোয়া রইলো।

কোনালের গাওয়া এই পার্টি সং-এ পারফর্ম করেছেন বুবলী। শিল্পী কোনাল মনে করে বুবলী গানটিতে ‘বেস্ট পারফর্ম’ করেছেন।

এবিষয়ে তিনি বলেন, বুবলীকে গানে একেবারে ভিন্নভাবে দেখেছি। ফেসবুকের একটি মন্তব্যে সে বলেছে, আমার আর তার এই কেমিস্ট্রি যেনো চলমান থাকে। বুবলীর পারফর্ম দেখে মনে হয়েছে বলিউডের সঙ্গেও সে পাল্লা দিতে পারবে। কী সুন্দর করে নেচেছেন বুবলী! আর শাকিব খানের তো তুলনা নেই!

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালটু দ্য পয়েন্টপাসওয়ার্ডবুবলীলিড বিনোদনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT