চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিকে সবচেয়ে এগিয়ে কোন বলিউড নায়িকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বলিউডে কার পারিশ্রমিক কত?

চ্যানেল আই অনলাইন- বলিউডে কার পারিশ্রমিক কত?

বলিউড নায়িকাদের কদর নায়কদের চেয়ে কোন অংশেই কম নয়। যদিও নায়কদের পারিশ্রমিক প্রায় আকাশ ছোঁয়াই বলা যায়, তারপরও প্রযোজকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার ব্যাপারে পিছিয়ে নেই নায়িকারাও। স্পটবয়.কম-এর সৌজন্যে পাঠকদের জন্য থাকছে বলিউড নায়িকাদের পারিশ্রমিকের পরিমাণের তালিকা-

দীপিকা পাড়ুকোন:

চ্যানেল আই অনলাইন- দীপিকা পাড়ুকোন
                                                                                               দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ১৩ কোটি রুপি!

গত কয়েক বছরে একের পর এক হিট চলচ্চিত্র দর্শককে উপহার দিয়ে চলেছেন দীপিকা পাড়ুকোন। তাই পারিশ্রমিকের পরিমাণও আর সবার চেয়ে বেশিই। প্রতি চলচ্চিত্র থেকে তাঁর প্রাপ্তি ১৩ কোটি রুপি। এখন পর্যন্ত এটিই টাকার অঙ্কে বলিউডি কোন নায়িকার সবচেয়ে বেশি পাওয়া পারিশ্রমিকের পরিমাণ।

প্রিয়াঙ্কা চোপড়া:

চ্যানেল আই অনলাইন- প্রতি চলচ্চিত্র থেকে ১০ কোটি রুপি আয় করেন প্রিয়াঙ্কা চোপড়া
                                                                      প্রতি চলচ্চিত্র থেকে ১০ কোটি রুপি আয় করেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ছাপিয়ে হলিউডেও সমান দাপটে নিজের অবস্থান তৈরি করা প্রিয়াঙ্কার ছবি প্রতি পারিশ্রমিক ১০ কোটি রুপি।

আনুশকা শর্মা:

চ্যানেল আই অনলাইন- বিরাট-বধুর আয় সাড়ে ছয় কোটি রুপি
                                                                                                                 বিরাট-বধুর আয় সাড়ে ছয় কোটি রুপি
Reneta

সদ্য বিরাট কোহলির গলায় মালা পড়ানো আনুশকা কাজ করেছেন বলিউডের তিন খানের সাথেই। ছবি প্রতি তাঁর দাবি সাড়ে ছয় কোটি।

আলিয়া ভাট:

চ্যানেল আই অনলাইন- আলিয়া ভাট
                                                                                                                                                             আলিয়া ভাট

সাড়ে ছয় কোটি পারিশ্রমিক নিয়ে একই অবস্থানে আছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। ইন্ডাস্ট্রিতে প্রবেশের পর থেকেই নিজের মেধার পরিচয় দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

কঙ্গনা রনৌত:

চ্যানেল আই অনলাইন- পারিশ্রমিকে পিছিয়ে নেই কঙ্গনা রনৌতও
                                                                                                           পারিশ্রমিকে পিছিয়ে নেই কঙ্গনা রনৌতও

পিছিয়ে নেই বলিউডের নারীকেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করে সবার প্রশংসা অর্জন করা কঙ্গনাও। ছবি প্রতি সাড়ে ছয় কোটি রুপি ব্যাগে ভরছেন এই শক্তিশালী অভিনেত্রীও।

ক্যাটরিনা কাইফ:

চ্যানেল আই অনলাইন- ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

জাজ্ঞা জাসুসের ব্যর্থতার পর নিন্দুকের মুখে ছাই দিয়ে আবারও হিট ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে দর্শকের সামনে এসেছেন ক্যাটরিনা। প্রতি চলচ্চিত্রে তিনি নেন সাড়ে চার কোটি রুপি।

পরিণীতি চোপড়া:

চ্যানেল আই অনলাইন- ২ কোটি পারিশ্রমিকের দাবিদার পরিণীতি চোপড়া
                                                                                      ২ কোটি রুপি পারিশ্রমিকের দাবিদার পরিণীতি চোপড়া

গোলমাল এগেইন দিয়ে আবারও সবার দৃষ্টি কেড়েছেন অনেকদিন বক্স অফিসে সাফল্যের মুখ না দেখা পরিণীতি চোপড়া। এখন ছবি প্রতি দাবি করছেন ২ কোটি রুপি।

জ্যাকুলিন ফার্নান্দেজ:

চ্যানেল আই অনলাইন- জ্যাকলিন ফার্নান্দেজ
                                                                                                                                             জ্যাকলিন ফার্নান্দেজ

শ্রীলঙ্কান এই অভিনেত্রী সুন্দরী তকমায় জিতে গেলেও অভিনয়ে তাঁর আরও পরিপক্বতা প্রয়োজন বলেই মনে করেন সবাই। তারপরও পারিশ্রমিকের বিচারে পিছিয়ে নেই জ্যাকুলিন। ছবি প্রতি নিচ্ছেন দেড় কোটি রুপি।

শ্রদ্ধা কাপুর:

চ্যানেল আই অনলাইন- শ্রদ্ধা কাপুর
                                                                                        পঙ্কজ কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর পান ১ কোটি রুপি

শুরু করেছিলেন খুবই সম্ভাবনাময়য় অভিনেত্রী হিসেবে। কিন্তু পরবর্তীতে বেশির ভাগ চলচ্চিত্রই দর্শকের মন জয় করতে পারেনি। তারপরও প্রযোজকের কাছ থেকে ছবি প্রতি দেড় কোটি রুপি ঠিকই দাবি করছেন পঙ্কজ কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর।

সোনাক্ষী সিনহা:

চ্যানেল আই অনলাইন- এক কোটি রুপি নিয়ে কাজ করেন সোনাক্ষী সিনহা
                                                                                            এক কোটি রুপি নিয়ে কাজ করেন সোনাক্ষী সিনহা

‘দাবাং’ দিয়ে ক্যারিয়ারের দুর্দান্ত সূচনা হয় সোনাক্ষী কাপুরের। কিন্তু, কিছু ভুল চলচ্চিত্র নির্বাচনের কারণে নিজের অবস্থান ঠিক রাখতে পারেননি শত্রুঘ্ন সিনহার কন্যা। চলচ্চিত্র প্রতি এখন পাচ্ছেন ১ কোটি রুপি।

কৃতি স্যানন:

চ্যানেল আই অনলাইন- এখনও কোটির ঘর ছুঁতে পারেননি কৃতি স্যানন
                                                                                                   এখনও কোটির ঘর ছুঁতে পারেননি কৃতি স্যানন

হিট-ফ্লপের মিশেলে কৃতি স্যাননের ক্যারিয়ার এখনও স্থিরতা পায়নি। এর মাঝেই পারিশ্রমিক হিসেবে প্রতি ছবিতে পাচ্ছেন ৭০ লাখ রুপি।

ভূমি পেদনেকার:

চ্যানেল আই অনলাইন- অর্ধ কোটিতেই খুশি ভূমি
                                                                                                                                        অর্ধ কোটিতেই খুশি ভূমি

‘দম লাগাকে হ্যায়সা’ আর ‘টয়লেট: এক প্রেম কথা’ দিয়ে সম্ভাবনার আলো জাগিয়েছেন ভূমি পেদনেকার। ছবি প্রতি পাচ্ছেন ৫০ লাখ রুপি।

তাপসী পান্নু:

চ্যানেল আই অনলাইন- তাপসী পান্নুও আছে অর্ধ কোটির ঘরে
                                                                                                                   তাপসী পান্নুও আছে অর্ধ কোটির ঘরে

‘পিঙ্ক’ আর ‘জুড়ুয়া ২’ এর সাফল্য বলিউডে অবস্থান শক্ত করেছে অভিনেত্রী তাপসী পান্নুর। আপাতত প্রতি চলচ্চিত্রের জন্য তিনি পাচ্ছেন ৫০ লাখ রুপি।  -স্পটবয়

Jui  Banner Campaign
ট্যাগ: আনুশকা শর্মাআলিয়া ভাটকঙ্গনা রনৌতকৃতি স্যাননক্যাটরিনা কাইফজ্যাকলিন ফার্নান্দেজতাপসী পান্নুদীপিকা পাড়ুকোনপরিণীতি চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়াভূমি পেদনেকারশ্রদ্ধা কাপুরসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT