চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিকে দক্ষিণের তারকারা এগিয়ে নাকি বলিউডের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ১০, মে ২০২২
বিনোদন
A A

বলিউড তারকাদের কে কতো পারিশ্রমিক পান তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। শাহরুখ, অক্ষয়, আমির, সালমানের পারিশ্রমিক যে আকাশচুম্বী সেকথা সবারই জানা। তবে দক্ষিণের তারকারা এখন যে পারিশ্রমিকের দিক দিয়ে বলিউড তারকাদের চাইতেও এগিয়ে, সেকথা হয়তো অনেকেরই জানা নেই। জেনে নিন তারকাদের পারিশ্রমিক সম্পর্কে।

প্রভাস: ‘বাহুবলী’ তারকা প্রভাসের পারিশ্রমিক এখন ভারতের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি। তাকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রভাসের ছবি মানেই সুপার হিট। আর তাই অভিনেতার পারিশ্রমিকও সবচেয়ে বেশি। সম্প্রতি প্রভাস ‘স্পিরিট’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সন্দীপ ভাঙ্গা পরিচালিত এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পাবেন ১৫০ কোটি রুপি।

অক্ষয় কুমার: প্রভাসের পরে পারিশ্রমিকের তালিকায় খানদের চেয়েও এগিয়ে আছেন অক্ষয় কুমার। তিনি বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। ‘রামসেতু’ ছবির জন্য ১৩৫ কোটি রুপি নিয়েছেন তিনি।

সালমান খান: ‘দাবাং’ তারকা সালমান খান এই তালিকার তৃতীয় স্থানে আছেন। সালমান সাধারণত তার প্রোডাকশনেই কাজ করেন। তবে বেশ কয়েক বছর পরে তিনি সাজিদ নাদিদওয়ালার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করছেন। এই ছবির জন্য তিনি ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

রজনীকান্ত: ৭০ বছর বয়সেও অপ্রতিরোধ্য রজনীকান্ত। ‘সুপারস্টার’ তকমাটি যেন তার জন্যই তৈরি হয়েছে। এই তারকার পারিশ্রমিক ১১৮ কোটি রুপি।

থালাপতি বিজয়: তামিল সুপারস্টারদের মাঝে অন্যতম থালাপতি বিজয়। মহামারী চলাকালে যখন সব ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল, তখন বিজয়ের ‘মাস্টার’ দারুণ সাফল্য পেয়েছে। এই অভিনেতা ‘বিস্ট’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি।

শাহরুখ খান: ৪ বছর পর্দার বাইরে থাকার পরে ‘পাঠান’ ছবির মাধ্যমে ফিরছেন শাহরুখ। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি।

Reneta

আল্লু অর্জুন: ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর আল্লু অর্জুনের তারকাখ্যাতি বেড়ে গেছে বহুগুণে। এই তারকা পেয়েছেন একাধিক বড় বাজেটের সিনেমার প্রস্তাব। সবগুলোর মধ্যে থেকে আল্লু বেঁছে নিয়েছেন অ্যাটলির ছবি। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিবেন ৭০ কোটি রুপি।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয়আমিরআল্লু অর্জুনতামিলতেলেগুপ্রভাসবলিউডরজনীকান্তশাহরুখসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT