চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক কলহের জেরে তিন মাসের শিশু নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২০
জনপদ, ঝালকাঠি
A A
ঝালকাঠি-শিশু নিহত-পারিবারিক কলহের জেরে

মানিক রায়: ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের আঘাতে মায়ের কোলে থাকা তিন মাসের শিশু জান্নাতি আক্তারের মৃত্যু হয়েছে।

এসময় শিশুটির মা তানিয়া আক্তার, বাবা কামাল সিকদার এবং মামা নবী হোসেন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

রোববার সকালে উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে পুলিশ জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে কামাল সিকদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার সকালে আফজাল হোসেন অন্য দুই বোন নারগিস ও রাজিয়া তাদের দলবল নিয়ে কামাল সিকদারের ওপর চড়াও হন। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কামালকে মারধর শুরু করেন।

এসময় ভাই নবীকে নিয়ে কামালের স্ত্রী তানিয়া স্বামীকে রক্ষার জন্য ছুটে আসলে প্রতিপক্ষের লাঠির আঘাতে তানিয়ার কোলে থাকা শিশু জান্নাতি মাটিতে ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারেন। স্বজনরা সাথে সাথে জান্নাতিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঠালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Reneta

তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঝালকাঠিশিশু নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT