চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় দুই যুগ পর ডিলু পরিবারের বাইরে নৌকা, প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

আসন্ন পাবনার-০৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

এতে করে দীর্ঘ দু’যুগেরও (২৫ বছর) বেশি সময় পর ওই সংসদীয় আসনে আওয়ামী লীগের নেতৃত্ব আসছে পরিবর্তন। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন সাবেক ভূমি মন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলু। এরপর পরপর পাঁচটি নির্বাচনে আওয়ামী লীগের টিকেট নিয়ে পাবনা-০৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গত ২ এপ্রিল বার্ধক্য জনিত কারণে বর্ষীয়ান রাজনীতিবিদ ডিলু’র মৃত্যু হলে ওই সংসদীয় আসনটি শূণ্য হয়। পরে উপ-নির্বাচনের ঘোষণা আসলে ডিলু পরিবারের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব সামনে আসতে থাকে। স্ত্রী-তিন পুত্র-মেয়ে-মেয়ে জামাই-খালাতো ভাই-খালাতো ভাইয়ের স্ত্রী পরিবারের মোট ৮ সদস্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে। যা দেশ জুড়ে সমালোচনার দেয়।

রোববার গণভবনে ক্ষমতাসীনদল দল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নুরুজ্জামানকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভার সভাপতিত্ব ৫টি সংসদীয় আসনে উপ-নির্বাচনে প্রার্থী ঠিক করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসে।

সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-০৫, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-০১, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-০৪ ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-০৬ আসন শূন্য রয়েছে। এ পাঁচটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Reneta

পাঁচটি সংসদীয় আসনে মনোনয়ন চেয়ে আওয়ামী লীগ থেকে ফরম সংগ্রহ করেছেন মোট ১৪১ জন প্রার্থী।

Jui  Banner Campaign
ট্যাগ: পাবনা-০৪ উপ-নির্বাচনশামসুর রহমান শরীফ ডিলু
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT