চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ, টিকটক-লাইকি নিয়ে রুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২১
- সেমি লিড, আদালত
A A

দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ার এর মত ক্ষতিকর অনলাইন গেম আপাতত ৩ মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। আদালত তার রুলে এ ধরণের গেমসের পাশাপাশি টিকটক, বিগো লাইভ ও লাইকি’র মত অ্যাপ কেন দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে বন্ধ করা হবে না, তা জানতে চেয়েছেন। সেই সাথে এ ধরণের গেমস ও অ্যাপের মাধ্যমে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে তা নিরুপনে এবং লেনদেনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া ক্ষতিকর অনলাইন গেমস ও অ্যাপের বিষয়ে তদারকি এবং গাইডলাইন তৈরি করতে কারিগরি দক্ষতাসম্পন্ন একটি কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংকসহ এই রিটের বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গত ২৪ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এই রিট করেন। রিটে দেশের অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার এবং লাইকিসহ এ ধরনের অনলাইন গেম ও অ্যাপ বন্ধ করে অবিলম্বে অপসারণে ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়। সেই সাথে এসব অ্যাপ ও গেমসের আড়ালে শত-শত কোটি টাকা পাচার ও লেনদেনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তরুণদের জন্য ক্ষতিকর গেমস ও অ্যাপ বন্ধে বিআরটিসিকে সুপারিশ করার কথা বলা হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান,  শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব,  আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংক, মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে এই রিটে বিবাদী করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: টিকটকপাবজিফ্রি ফায়ারলাইকি
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT