চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

মানবপাচারের দায়ে কুয়েতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মােহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন শাখা-২ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতের ফৌজদারী আদালত কর্তৃক গত ২৮ জানুয়ারি ২০২১ ঘােষিত রায়ে নৈতিক স্থলনজনিত ফৌজদারী অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ-সদস্য মােহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ-সদস্য থাকার যােগ্য নন। সে কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘােষণার তারিখ হতে তার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে।

সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী ২৭৫ লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ-সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।

অর্থপাচার ও মানবপাচারের মতো অপরাধে জড়িত থাকার দায়ে গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন কুয়েতের আদালত। কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে।

Reneta

দেশটির ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এমপি পাপুলকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েতপাপুলমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

পেয়েও পেলেন না রাশেদ খান!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী কত ভোট পেলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকটে দেশের মানুষ সর্বদা সঠিক সিদ্ধান্ত নিয়েছে :মঈন খান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট পেলেন পাটোয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT