চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠাওকে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৮
আদালত
A A

ভাড়া নিয়ে অনিয়ম ও প্রতারণার অভিযোগে অ্যাপভিত্তিক মোটরবাইক ও গাড়ি সার্ভিস ‘পাঠাও’ লিমিটেডকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মো. আফজাল হোসেনের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠান।

পাঠাও লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম ইলিয়াস ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিফাত আদনান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে পাঠাও সার্ভিসের ভাড়া কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং তা কোন আইন বলে, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

এবং এ নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি চালকদের অন্যায় দাবির বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছ।

নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে যথাযথ জবাব না পেলে ভোক্তা অধিকার আইন ও ফৌজদারী আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।

Reneta

নোটিশে বলা হয়, আফজাল হোসেন পাঠাওয়ের বাইক সার্ভিসে যাতায়াতের জন্য বাংলামটর থেকে গন্তব্যস্থল শেওড়াপাড়া নির্ধারণ করলে ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া ১০৫ টাকা প্রদর্শন করে। এ ভাড়া নিশ্চিত হয়ে গন্তব্যস্থলে যাওয়ার পর ১৭৩ টাকা দাবি করে চালক। বাধ্য হয়ে ওই ভাড়া পরিশোধ করে আফজাল হোসেনকে।

এর কিছুদিন পর আবার ১২১ টাকা নিশ্চিত করে রোকেয়া স্মরণি থেকে বীর উত্তম সি আর দত্ত সড়কে আসলে চালক ১৪৯ টাকা ভাড়া দাবি করেন। সেদিনও বাড়তি ভাড়া পরিশোধ করতে হয়।’

‘পাঠাও নিয়মিতভাবে তাদের চালকদের দিয়ে যাত্রীদের এই কৌশলে হেনস্তা করে বেআইনিভাবে বাড়তি ভাড়া হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করা হয় লিগ্যাল নোটিশে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠাওলিগ্যাল নোটিশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT