চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাব নির্বাচন থেকে সরে গেলেন সোনু সুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

ভারতের পাঞ্জাবে আর ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে নির্বাচন। সেখানে ‘রাজ্যের মুখ’ হিসেবে নির্বাচন কমিশন বেছে নিয়েছিল বলিউড তারকা সোনু সুদকে। কিন্তু ভোটের ঠিক আগেই সেই গুরু দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সোনু সুদ।

তিনি জানান, কমিশনের সঙ্গে আলোচনার পরই পাঞ্জাবের ‘স্টেট আইকন’ এর পদ ছাড়ছেন তিনি। কিন্তু কী কারণে সোনু এমন সিদ্ধান্ত নিলেন সেই জল্পনা এখন সকল মহলেই।

মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ইস্যু নিয়ে কদিন থেকে শিরোনামে পাঞ্জাব। ভোটের আগে সে রাজ্যে যেভাবে মোদির নিরাপত্তায় গাফিলতির ছবি উঠে এসেছে, তাতে তীব্র সমালোচিত সে রাজ্যের সরকার। এরপরই টুইট করে বলিউড অভিনেতা সোনু জানালেন, তিনি আর পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে থাকছেন না। যদিও মোদির নিরাপত্তার সঙ্গে তার সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই।

তিনি আরো জানান, “সব ভাল জিনিসেরই সমাপ্তি হয়। আমি স্বেচ্ছায় পাঞ্জাবের স্টেট আইকনের পদ ছাড়লাম। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ এবার বিধানসভা ভোটে আমার পরিবারের সদস্য অংশ নেবে। সকলের জন্য শুভেচ্ছা রইল।”

এর আগে নির্বাচন কমিশনও টুইটারে সোনু সুদের নাম তুলে নেওয়ার কথা জানায়। পাঞ্জাবের মোগা জেলা থেকে আসা বলিউড তারকা সোনু সুদকে গত বছরই রাজ্যের মুখ বা আইকন হিসেবে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। তবে গত নভেম্বরে সোনু জানিয়েছিলেন, তার বোন মালবিকা সুদ রাজনীতিতে পা রাখছেন এবং পাঞ্জাব ভোটেও লড়বেন। এই কারণেই মূলত সরে দাঁড়ালেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডবলিউড তারকাভোটমোদিসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT