চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবের তথাকথিত সার্টিফিকেট প্রত্যাখান

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৬:১৫ পূর্বাহ্ন ১৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে দাখিল করা পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গ্রহণের আবেদনও গ্রহণ করেননি আপিল বিভাগ। তারা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের শুরু থেকে বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান, সুতরাং সেখান থেকে আসা নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনের শুনানি শুরু সকাল ৯টা ৫ মিনিটে। প্রথমেই পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট উপস্থাপন করে সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করে আসামিপক্ষের আইনজীবীরা। আসামী পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ১৯৭১ সালে সালাউদ্দিন কাদের চৌধুরী পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় পাশ করেন। আমরা আপিল বিভাগে দেওয়া তার মূল সার্টিফিকেট অবিশ্বাস করেছেন। আপিল বিভাগ বলেছে যেহেতু বর্তমান পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে একটা বিরোধপূর্ণ সর্ম্পক রয়েছে,সেহেতু বা তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এমন একটা সার্টিফিকেট পাঠাতে পারে।

তিনি আরো বলেন, আদালত আরো বলেছে সার্টিফিকেটটি দেখে মনে হচ্ছে এই সার্টিফিকেটটি সঠিক নয়। আমরা বলেছিলাম আমরা কতকগুলো এফিডেভিট দিয়েছিলাম তার সাথে যারা সহপাঠি ছিলেন তারা বলেছেন, ‘হাঁ, আমাদের সঙ্গে তিনি সহপাঠী ছিলেন এবং ওই সময় তিনি লাহোরে ছিলেন।’

সার্টিফিকেটের বিষয়ে আপিল বিভাগের মন্তব্য সম্পর্কে জানান এটর্নি জেনারেল। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি দিয়েছিলেন। সেটার সর্ম্পকে আমরাও বলেছি এবং আদালতও বলেছেন। তার সে সার্টিফিকেটকে আদালত বিশ্বাসযোগ্য বলে মনে করেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT